এক্সপ্লোর

Justice Biswajit Basu:জলপাইগুড়ির স্কুলে 'সারপ্রাইজ ভিজিট' বিচারপতি বিশ্বজিৎ বসুর

Calcutta High Court:স্কুলচত্বরে হঠাৎ হাজির বিচারপতি! চমকে উঠলেন? রসিকতা নয়, একেবারে সত্যি ঘটনা। শুক্রবার সকালে জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয়ে সশরীর হাজির হন বিচারপতি বিশ্বজিৎ বসু।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: স্কুলচত্বরে হঠাৎ হাজির বিচারপতি (Justice Biswajit Basu Surprise Visit)! চমকে উঠলেন? রসিকতা নয়, একেবারে সত্যি ঘটনা। শুক্রবার সকালে জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয়ে সশরীর হাজির হন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার পর...

কী ঘটল?
জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয়ে মোট শিক্ষক সংখ্যা ৪৫। তার মধ্যে এদিন ১২ জন অনুপস্থিত ছিলেন। এদিন স্কুলে 'সারপ্রাইজ ভিজিট' দিয়ে সে কথা জানতে পারায় রিপোর্ট তলব করেন বিচারপতি বসু। সঙ্গে জানান, স্কুলের পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। তবে শুধু ফণীন্দ্র দেব বিদ্যালয় নয়। আগামী ৭ দিন অন্যান্য স্কুলেও জলপাইগুড়ির এমন 'সারপ্রাইজ ভিজিট' চলবে বলে জানান তিনি। জেলা স্কুল পরিদর্শক পরে বালিকা গোলে পরে বলেন, 'উনি চাক্ষুষ করতে চেয়েছিলেন। এখানে ক্লাসরুমগুলো ভীষণ ছোট। পরিকাঠামোগত উন্নয়ন দরকার। সেটিই উনি বলেছেন। আমরা এই নির্দেশ মতো কাজ করব।' আর যে রিপোর্ট তিনি চেয়েছেন, তা হাইকোর্টে নয়, বিচারপতি বসুকেই জমা দিতে হবে, জানান জেলা স্কুল পরিদর্শক। 

সারপ্রাইজ ভিজিট...
'সারপ্রাইজ ভিজিট'-র ধারা অবশ্য আগেও দেখা গিয়েছে এই রাজ্যে। গত বছর এপ্রিল মাসেই যেম দিল্লি থেকে ফিরে রাজভবনের সামনে থেকে হঠাৎ ইউ টার্ন নিয়ে সোজা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল। সকালের পর বিকেলে ফের যান বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। জাতীয় শিক্ষানীতি নিয়ে অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন। দার্জিলিঙে রাজভবনে আমন্ত্রণ জানান পড়ুয়াদেরও।অধ্যক্ষদের নিজের লেখা বইও উপহার দেন। বিশ্ববিদ্যালয়ে নজরদারি সংক্রান্ত নির্দেশ-বিতর্কের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি।
সকাল ১১.০৫ নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে রাজভবনে রওনা দেন রাজ্যপাল। কিন্তু এরপরও অপেক্ষা করছিল চমক। বিকেল ৩টে নাগাদ রাজভবন থেকে ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান সিভি আনন্দ বোস। উপাচার্য ছাড়াও সেখানে ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় রাজ্যপালের। বিকেল ৪.৫০ নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে যান রাজ্যপাল অধ্যক্ষদের নিজের লেখা বই 'সাইলেন্ট সাউন্ডস গুড' উপহার দেন আচার্য। আচার্যের সারপ্রাইজ ভিজিট নিয়ে তরজায় জড়ায় তৃণমূল-বিজেপি।  নজরদারি সংক্রান্ত নির্দেশ-বিতর্কের মধ্যেই এই 'সারপ্রাইজ ভিজিট' দিয়েছিলেন তিনি। বুঝিয়ে দিয়েছিলেন, তিনি শুধু রাজভবনে থেকেই নিজের কাজকর্ম পরিচালনা করবেন না। 
তবে বিচারপতি বিশ্বজিৎ বসুর এহেন 'ভিজিট' চমকে দিয়েছে অনেককেই. 

আরও পড়ুন:অপেক্ষার অবসান ! ছুটল গঙ্গার তলা দিয়ে মেট্রো, দেখে নিন বিস্তারিত সময় সূচি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget