এক্সপ্লোর

Kuntal Ghosh: কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় CBI-কে ভর্ৎসনা বিচারকের

Court on CBI : কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায়, সিবিআই কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার।

কলকাতা: কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় সিবিআইকে ভর্ৎসনা (CBI)। সিবিআইকে ভর্ৎসনা করলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। সিবিআই এক্ষেত্রে আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে, যা কাম্য নয় বলেও নির্দেশনামায় জানিয়েছেন বিচারক (Justice) অর্পণ চট্টোপাধ্যায়।

এর আগে মামলায় যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন বিচারক। তা সত্ত্বেও জিজ্ঞাসাবাদের ব্যাপারে সিবিআই কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার।

সূত্রের খবর, 'কুন্তল চিঠি নিজে লিখেছিলেন নাকি তাঁকে দিয়ে লেখানো হয়েছে ? শহিদ মিনারে অভিষেকের দাবির পরের দিনই কীভাবে একই কথা কুন্তলের?', জেরায় সেকথাই জানার চেষ্টা সিবিআই আধিকারিকদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই-এর কাছে দেওয়া বয়ানও রাখা হবে সামনে, খবর সূত্রের। অভিষেকের বয়ান এবং কুন্তলের লেখা চিঠির ভিত্তিতেই জেরা সিবিআইয়ের। কুন্তলের চিঠি নিয়ে  ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে অভিষেককে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। চিঠি নিয়ে কিছুই জানা নেই, অভিষেকের বয়ানের সূত্র ধরে কুন্তলকে জেরা করা হয়। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কুন্তল ঘোষ। সম্প্রতি আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য করে কুন্তল ঘোষ বলেছিলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলা মানে আমাদের বুক চওড়া হওয়া। দলের নেতাদের নাম বলতে বলপূর্বক চাপ দিচ্ছে এজেন্সি। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম বলানোর চেষ্টা হচ্ছে', বিস্ফোরক দাবি করেছিলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ।

এরপরেই অভিযোগ পত্র দেওয়া হয়। কেন্দ্রীয় সংস্থার (Central Agency) বিরুদ্ধে হেস্টিংস থানায় ও আলিপুর আদালতে (Police Station and Court) কুন্তল ঘোষের (Kuntal Ghosh) অভিযোগপত্র। 'কুন্তল ঘোষের অভিযোগ পত্রের ভিত্তিতে নিম্ন আদালত ও পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না', কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে অন্তর্বর্তী নির্দেশ জানিয়েছিল সেসময় আদালত। হেস্টিংস থানার অভিযোগ পত্র আদালতে পেশ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অধ্যাপক, যাদবপুরের হুমকি-চিঠিতেও নাম জড়িয়েছিল তাঁর

যখন একদিকে এই ঘটনা। তখন অন্য দিকে কুন্তল ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তাপস মণ্ডল। তাঁর অভিযোগ, '১০০ নয়, ৫০০ কোটির খেলা, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে। অভিষেকের (বন্দ্যোপাধ্যায়) নাম ভাঙিয়ে টাকা তুলেছে। 'হাওয়ালার মাধ্যমে ও টাকা বাইরে পাঠিয়েছে, কেন্দ্রীয় এজেন্সি কোনও চাপ দেয়নি। লক আপ থেকে আদালতে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করেন তাপস মণ্ডল।

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget