এক্সপ্লোর

Arjun Singh: "ললিপপ দেখিয়ে লাভ হবে না'' দাবি পূরণ না হলে আন্দোলন চালানোর হুঁশিয়ারি অর্জুনের

পাট-সঙ্কট (Jute Crisis) নিয়ে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের পরেও আন্দোলনে অনড় অর্জুন (Arjun Singh)। "দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন চলবে।'' হুঁশিয়ারি ব্যারাকপুরের বিজেপি সাংসদের।

কলকাতা: পাট-সঙ্কট (Jute Crisis) নিয়ে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের পরেও আন্দোলনে অনড় অর্জুন (Arjun Singh)। দাবি পূরণ না হলে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, "ললিপপ দেখিয়ে লাভ হবে না। এইসব ললিপপ নিয়ে আমি রাজনীতি করি না। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন চলবে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আন্দোলন চালানোর হুঁশিয়ারি অর্জুন সিংহের: সম্প্রতি পাটের দাম নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার জন্য কার্যত সাত দিন সময় বেঁধে দিয়েছিলেন অর্জুন সিংহ। এরপর শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এ নিয়ে হস্তক্ষেপের আর্জি জানান ব্যারাকপুরের বিজেপি সাংসদ। শুধু তাই নয়, আগামী ৪ মে, জুট কমিশনের অফিসের সামনে তৃণমূল যে অবস্থান কর্মসূচি নিয়েছে, তাকেও সমর্থন জানান অর্জুন। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার পরদিনই অর্জুন সিংকে দিল্লি থেকে ডাক। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে শনিবার দিল্লি যান অর্জুন। রাতে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। শনিবার রাতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর বাসভবনেই তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ। পরে ট্যুইট করে বলেন, "জুট মিলের শ্রমিক এবং শিল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি, সমস্যার সমাধান হবে।'' 

কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অর্জুন সিংহ। এদিন তিনি বলেন, "এই প্রথমবার ওঁকে বোঝাতে পেরেছি ৩:১ লড়াই চলছে। বস্ত্র মন্ত্রকের সচিবের সঙ্গে মন্ত্রী পীযূষ গোয়েল কথা বলেছেন।  বস্ত্র মন্ত্রকের সচিব আমাদের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ললিপপ নিয়ে আমি রাজনীতি করি না। বহু ললিপপ দেখেছি, বহু ললিপপ আমরা পেয়েছি। শেষ মুহূর্তে গিয়ে ধরাশায়ী হয়ে যায়। আমরা চটকলোর লোক। ওখানে রাজনীতি শিখেছি।'' এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "অর্জুন সিংহর কী অবস্থান তা তিনিই বলতে পারবেন, দলের কোনও সমস্যা নয়।'' "পাটশিল্পকে ধ্বংস করতে চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার।'' তোপ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির।

আরও পড়ুন: West Midnapore: ট্রাফিক সামলানোর সময় কর্তব্যরত এনভিএফ কর্মীকে চড়, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget