এক্সপ্লোর

Kali Puja 2022 : সরে এসেছে থানা, তবু মা কালী সরেননি, খরবা ফাঁড়ির এই পুজো ঘিরে গায়ে কাঁটা দেওয়া গল্প

Kali Puja 2022 : দীপান্বিতা অমাবস্যায় এখনও প্রথমে খরবা ফাঁড়িতে মায়ের আরাধনা হয়। তারপর শক্তিদায়িনীর পুজো হয় চাঁচল থানায়।

করুণাময় সিংহ, চাঁচল : ব্রিটিশ আমলে তৎকালীন খরবা থানায় শুরু হয়েছিল কা লীপুজো। পরবর্তীতে খরবা থানার অবলুপ্তি ঘটে। এখন খরবায় রয়েছে পুলিশ ফাঁড়ি। থানা সরে এসেছে চাঁচলে। ১৯৭২ সালে এই পুজোও চাঁচল থানায় সরিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু কালীমাতাকে নাকি খরবা ফাঁড়ি থেকে সরানো যায়নি ! এই কালীপুজো ঘিরে জনশ্রুতি ও কিংবদন্তি মিলেমিশে একাকার। 

দীপান্বিতা অমাবস্যায় এখনও প্রথমে খরবা ফাঁড়িতে মায়ের আরাধনা হয়। তারপর শক্তিদায়িনীর পুজো হয় চাঁচল থানায়। এই ভাবে দশকের পর দশক ধরে পূজিতা হয়ে আসছেন দক্ষিণা কালী। একসময় পশু বলিপ্রথা থাকলেও সেই বলি প্ৰথা এখন আর নেই ।

 ব্রিটিশ আমলের এই পুজোর ভার বর্তমানে তুলে নিয়েছেন মহিলারা। মহিলাদের উদ্যোগে এই পুজো হয়। মালদার চাঁচলে থানার কালী পুজো এখন চাঁচল থানা মহিলা আবাসন পুজো বলেই পরিচিত। প্রতিবছর জাঁকজমক করেই এই পুজো হয়ে আসছে। এবারেও খামতি রাখতে চান না উদ্যোক্তারা। তাই এখন থেকেই সমগ্র মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হচ্ছে শক্তি আরাধনার জন্য।

আরও পড়ুন : 

সিত্রাং-সঙ্কট আরও এল এগিয়ে, নিম্নচাপ পরিণত হল গভীর নিম্নচাপে

পুজোর হাতে মাত্র ২ দিন বাকি। ইতিমধ্যে পুজো ঘিরে শুরু হয়েছে তোড়জোড়। গোটা মন্দির চত্বরে দেওয়া হচ্ছে রঙের প্রলেপ। এছাড়াও মন্দির সহ গোটা থানা প্রাঙ্গণে লাগানো হচ্ছে রঙিন টুনি বাল্ব ও মাটির সামগ্রী তৈরী ছোটো ও বড় রঙিন কলস ও প্রদীপ।

এদিকে এ বছর চাঁচল থানার ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে চাঁচল থানা প্রাঙ্গনে বিশেষ  অনুষ্ঠান রয়েছে। থানার বর্ষপূতি উপলক্ষ্যে রয়েছে নাট্যানুষ্ঠান। বাল্যবিবাহ রোখার থিম নিয়ে নাটক এবং সেফ ড্রাইভ ও সেভ লাইফ সচেতনতায় থাকছে গম্ভীরা গান। এদিকে শোভাযাত্রাও করা হবে। থাকছে রক্তদান শিবিরের আয়োজন। অঙ্কন প্রতিযোগিতা ও দুস্থদের পোশাক বিলি সহ নানা কর্মসূচি । 

পুজোর নির্ঘণ্ট 

চলতি বছর ধনতেরস পড়েছে ২৩ অক্টোবর ৷ তবে সোনা, রুপো, বাসন, কাপড় ও অন্যান্য জিনিস কেনার শুভ মুহূর্ত ২২ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ৷ কেনার জন্য শুভ মুহূর্ত হচ্ছে ২২ অক্টোবর শনিবার সকাল ৫:০২ মিনিট থেকে ৬:২৭ মিনিট, বিকেল ৬:০২ মিনিট থেকে ৭:২০ মিনিট, এবং রাত ৮:৫৫ মিনিট থেকে রাত ১:৫৬ মিনিট ৷ সোনা , রূপা ও বাসন কেনার শুভ মুহূর্ত ২২ অক্টোবর শনিবার বিকেল ৫টা ০২ মিনিট থেকে শুরু হচ্ছে। এটি স্থায়ী হবে পরের দিন রাত ১টা ৫৫ মিনিট পর্যন্ত। আর ২৩ অক্টোবর ধনতেরাসের দিন যদি কেনাকাটা করতে পারবেন সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত।

সেরা শিরোনাম

CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget