এক্সপ্লোর

Kaliagunj Violence : এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জে মৃত নাবালিকার বাবা

Kaliagunj Violence Update : মালদার কালিয়াচকেও নাবালিকাকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি, হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস

সৌভিক মজুমদার, কলকাতা: কালিয়াগঞ্জে ধর্ষণ ও খুনের অভিযোগে এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মৃত নাবালিকার বাবা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা

সিবিআই তদন্তের দাবি

গত সপ্তাহে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ। পুলিশের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার ভাইরাল ছবি ঘিরে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। ঘটনায় রবিবারই কালিয়াগঞ্জে যায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপিসিআর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। যা নিয়ে, একের পর এক টুইটে আক্রমণ শানানো হয় রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের তরফে। কালিয়াগঞ্জে যান জাতীয় তফশিলি কমিশনের ভাইস প্রেসিডেন্ট অরুণ হালদারও। পুলিশ সাংবাদিক বৈঠকে বিষক্রিয়ায় মৃত্যুর কথা বললেও রবিবারই মৃতার পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি তোলা হয়।

দায়ের হয় জনস্বার্থ মামলাও
সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলাও।  এর পাশাপাশি, মৃত নাবালিকার পরিবারকে নিরাপত্তা দেওয়ার আবেদনও জানিয়েছেন মামলাকারী।

রিপোর্ট তলব রাজ্য়পালের

কালিয়াগঞ্জ ও কালিয়াচককাণ্ড নিয়ে রাজ্য় রাজনীতি এখন উত্তপ্ত। এনিয়ে উদ্বিগ্ন রাজ্য়পালও। মুখ্য়সচিব এবং ডিজিপি-কে ফোন করে রিপোর্ট চাওয়ার পাশাপাশি, দ্রুত ব্য়বস্থা নিতে নির্দেশ দিয়েছেন সি ভি আনন্দ বোস। বুধবার রাজ্য়পালের কাছে যাচ্ছে বিজেপির আট সদস্য়ের প্রতিনিধি দল। এর আগে রিষড়ার অশান্তির পর, দার্জিলিং থেকে কলকাতায় ফিরে, সোজা সেখানে পৌঁছে গেছিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস।  এবার কালিয়াগঞ্জ ও কালিয়াচকের ঘটনায় মুখ্য়সচিব এবং রাজ্য় পুলিশের ডিজিকে ফোন করে, রিপোর্ট চাইলেন তিনি। 

কালিয়াচকের ঘটনাতেও সিবিআই তদন্তের দাবি

অন্যদিকে, মালদার কালিয়াচকে নাবালিকাকে খুনের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। ঘটনার সিবিআই তদন্ত ও আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। কালিয়াচকের ঘটনায় মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল শুনানির সম্ভাবনা। কালিয়াচকের উজিরপুরে গতকাল সকালে চাষের জমি থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। মৃতের পরিবার খুনের অভিযোগ করে। 

কী ঘটেছিল কালিয়াচকে

পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে দাবি,  সোমবার নাবালিকা ছাত্রীকে ফোন করে কেউ ডেকে পাঠায়। বাবা-মাকে লুকিয়ে বিকালে সে বাড়ি থেকে বের হয়। রাতের দিকে বাড়িতে ফোন করে বলে, সে কালিয়াচকে এসেছে। সকালে ফিরবে। কালিয়াচকে তাঁর আত্মীয়ের বাড়ি রয়েছে। পরিবার ভেবেছিল, সে আত্মীয়ের বাড়িতে গেছে। এরপর, মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধারের খবর পায় পরিবার।

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget