এক্সপ্লোর

Kalighat Hoarding : কালীঘাটে তৃণমূলের হোর্ডিংয়ে ফুটো নৌকয় মোদির মতো দেখতে ব্যক্তি !

Kalighat Hoarding: পুজো শেষ হতেই শুরু হয়ে গেছে রাজনীতি। আর তাতেই যেন এবার থিম, বিসর্জন। 

প্রতিমা বিসর্জন হয়ে গেলেও, এখনও দুর্গা পুজোর রেশ কাটেনি বাঙালির! কিন্তু পুজো শেষ হতেই শুরু হয়ে গেছে রাজনীতি। আর তাতেই যেন এবার থিম, বিসর্জন। 

ফুটো নৌকয় কে ?

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। কোনও রাজনৈতিক কর্মসূচি না থাকলেও পুজোয় কলকাতা ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি। লক্ষ্য নিঃসন্দেহে দুর্গাপুজোর আগে দলের জনসংযোগকে পোক্ত করা। ২৪ কে পাখির চোখ করে বঙ্গে  পুরোদমে মাঠে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষ। এই পরিস্থিতিতেই কলকাতার ৮৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দেওয়া একটি হোর্ডিং নজর কাড়ল। তাতে আঁকা  নরেন্দ্র মোদির মতো দেখতে এক ব্যক্তি। তাকে বসানো হয়েছে ফুটো নৌকয়! আর তার ওপরে লেখা, এবার বিসর্জনের পালা! তার পাশেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সঙ্গে লেখা লক্ষ্য ২০২৪ । 

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকের গলিতে লাগানো  হোর্ডিংটি । যার ওপরে বড় বড় করে লেখা, এবার বিসর্জনের পালা। হোর্ডিংয়ের বা দিকে দেখানো হয়েছে একটি বিশাল জাহাজ! সেখানে রয়েছে তৃণমূলের প্রতীক। হোর্ডিংয়ের ডানদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, নিচে লেখা লক্ষ্য ২০২৪। 


Kalighat Hoarding : কালীঘাটে তৃণমূলের হোর্ডিংয়ে ফুটো নৌকয় মোদির মতো দেখতে ব্যক্তি !

কী লেখা হোর্ডিং-এ?                       

নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়া জোট। 
সেই চ্যালেঞ্জই কি ছুড়ে দেওয়া হল এই হোর্ডিং? যুব তৃণমূল সভাপতি দেবজ্য়োতি বসু ( ৮৩ নম্বর ওয়ার্ড) বলেন, 'যেভাবে দেশজুড়ে কেন্দ্রীয় সরকার মানুষের জীবনকে অতীষ্ট করে তুলেছে, কখনও কালা কানুনের মাধ্যমে, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়েছে। তাই মমতা অভিষেকের হাত ধরে কেন্দ্রে পালাবদল ঘটবে। বিসর্জন হবে।' 

২৪-এর ভোটে বাংলা থেকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন খোদ অমিত শাহ! ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। পুজোয় কলকাতায় ঘুরে গেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর পুজোর পরপরই রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটতেই কি হোর্ডিং পড়ল? 

আরও পড়ুন : 

'না রেহেগা বাঁশ না বাজেগি বাঁসুরি', ফের পুরনো ছন্দে দিলীপ ঘোষ, সুরে সুর মেলালেন সুকান্ত

সেরা শিরোনাম

West Bengal: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
Kolkata News: স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
Food Safety: অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget