এক্সপ্লোর

Kalpataru Utsav: মানুষের চৈতন্য হোক, চেয়েছিলেন রামকৃষ্ণ, আজ কল্পতরু উৎসব

Kalpataru Day: ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷

কলকাতা: নতুন বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উৎসব (Kalpataru Utsav)। সেই উপলক্ষ্যে ভক্ত সমাগম দক্ষিণেশ্বর মন্দির (Dakshineswar Kali Temple) এবং কাশীপুর উদ্যানবাটিতে (Cossipore Udyan Bati)। নতুন বছরের প্রথম দিন পুজো দিতে এসেছেন সকলে। করোনার জন্য গত দুই বছর কল্পতরু উৎসব পালন সম্ভব হয়নি। এ বার তই ভক্ত সমাগম বেড়েছে। সাজ সাজ রব চারিদিকে (Kalpataru Day)। 

নতুন বছরের প্রথম দিন পুজো দিতে সকাল থেকে ভক্ত সমাগম

১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, "তোমাদের চৈতন্য হোক৷" এর পর থেকে প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব৷

আরও পড়ুন: BJP Party Office: কয়েক দশকের সম্পর্কে ইতি, মুরলীধর সেন লেন থেকে ঠিকানা বদল করছে বঙ্গ বিজেপি

এ বারও তার অন্যথা হল না। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে। মঙ্গলারতি বা দীপারতি দিয়ে দিনের সূচনা হয়েছে। এর পর রীতি মেনে মায়ের পুজো হবে। বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা। দু'বছরের করোনা-কাল কাটিয়ে এই প্রথম পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব হচ্ছে। ফলে প্রচুর ভক্ত সমাগম হবে বলে মনে করছেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। কল্পতরু উৎসব উপলক্ষে মায়ের মূর্তিকে সাজানো হয়েছে বিশেষ ভাবে। কাঁসর, ঘণ্টা, মন্ত্রপাঠে গম গম করছে মন্দির চত্বর।

১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ

কল্পতরু উৎসব উপলক্ষ্যে সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতেও ভক্ত সমাগম চলছে। বিশেষ এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আর্শীবাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। নতুন বছর যাতে মঙ্গলময় হয়, সে জন্য বছরের প্রথম দিনে ভক্তরা এসেছেন পুজো দিতে। মাঝে দু'বছর বিরতির পরে এ বার ভিড় বেড়েছে সেখানেও।

এত ভিড়ের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থাকেও কৃতিত্ব দেওয়া হচ্ছে। মেট্রো পরিষেবাও সহায়ক হয়েছে। এত মানুষ ভিড় করেছেন যে বালি ব্রিজ পর্যন্ত মানুষের লাইন চোখে পড়ে। একদিকে ভবতারিণী দর্শন, অন্য দিকে ঠাকুর যেখানে থাকতেন, সেই জায়গা প্রাণ ভরে দেখার আগ্রহ, ভক্ত সমাগম চোখে পড়ছে সকাল থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget