এক্সপ্লোর

Howrah-Bally Bill: বিজেপি-র পদলেহন করেন, রাজ্যপালকে তীব্র আক্রমণ কল্যাণের

Howrah-Bally Bill: কল্যাণের দাবি, ভোট হলে বিজেপি হেরে যাবে। তা জেনেই বিল আটকে রেখেছেন ধনখড়। যদিও ধনখড়ের দাবি, রাজ্যের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে।

শ্রীরামপুর: হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিল (Howrah Municipal Corporation Amendment Bill) নিয়ে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত বেড়েই চলেছে। রাজ্যের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে বলে নতুন করে অভিযোগ তুলেছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। অন্য দিকে, সাংবিধানিক পদে আসীন থাকা সত্ত্বেও তিনি বিজেপি-র পদলেহন করে চলেছেন বলে পাল্টা অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। 

শনিবার নিজের নির্বাচনী কেন্দ্র থেকে ধনখড়ের উদ্দেশে আক্রমণে শাণ দেন কল্যাণ। বলেন, "বিজেপি-র পদলেহন করছেন রাজ্যপাল। খুব ভাল করেই জানেন যে ভোট হলে বিজেপি-র উইকেট পড়ে যাবে। তাই অসাংবিধানিক ভাবে হাওড়া পুরসভা বিল আটকে রেখেছেন। কোন অধিকারে বিল আটকে রেখেছেন? কীসের অধিকারে বিল আটকে রেখেছেন এত দিন ধরে? প্রতি মুহূর্তে সংবিধান লঙ্ঘন করে চলেছেন।"

এ দিন রাজ্যপালকে ভোটের ময়দানেও আহ্বান জানান কল্যাণ। তিনি বলেন, "শ্রীরামপুরে আসুন। এখান থেকে ভোটে দাঁড়িয়ে দেখান। আড়াই লক্ষের বেশি ভোটে হারিয়ে ফেরত পাঠিয়ে দেব।"

কিন্তু কল্যাণ রাজ্যপালকে নিয়ে রাজনীতি করছেন বলে পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। দলের নেতা রাহুল সিনহা বলেন, "রাজ্যপাল সাংবিধানিক পদে রয়েছেন। সেই পদ নিয়ে রাজনীতি করতে চাইছে তৃণমূল। রাজ্য সরকার যদি সত্যিই হাওড়ায় পুরভোট করাতে চান, তাহেল রাজ্যপাল যে যে বিন্দু তুলে ধরেছেন, সেগুলো পরিষ্কার করে দিলেই মিটে যায়! তা না করে হাওড়াকে রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।"

আরও পড়ুন: Howrah Bill: 'প্রায় এক মাস বিলম্বের পর তথ্য পাঠিয়েছে সরকার', হাওড়া পুরবিল নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়

হাওড়া পুরসভা বিল নিয়ে শনিবার রাজ্যকে নিশানা করেন ধনখড়ও। এ নিয়ে সরাসরি অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান বলে টুইটারে লেখেন তিনি। অভিযোগ করেন, এক মাস দেরি করে গত ২০ ডিসেম্বর তাঁকে ওই বিল পাঠায় রাজ্য। তাতে যে তথ্য তুলে ধরা হয়েছে, তার কোনও সারবত্তা নেই। এ ব্যাপারে সরাসরি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গেই কথা বলতে চান তিনি। তিনি দার্জিলিংয়ে রয়েছেন। সেখানেই অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে যাবতীয় নথি পাঠাতে হবে। 

গত নভেম্বর মাসে রাজ্য বিধানসভায় হাওড়া-বালি পুরসভা বিভাজন প্রস্তাব পাশ হয়ে যায়। পরে বালিকে (Bally) বাদ দিয়ে, হাওড়াকে পৃথক পুরসভা (Howrah Municipl Corporation) করতে সংশোধনী বিল পাশ করানো হয়। তার পর সেটি পাঠানো হয় রাজ্যপালে স্বাক্ষরের জন্য। কিন্তু রাজ্যপাল অভিযোগ করেন, বিলটি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে তাঁর। রাজ্যকে তা জানিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও রাজ্যের তরফে ব্যাখ্যা মেলেনি।

এর পর ওই বিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) পৌঁছয়। বিল পাশ না হওয়া পর্যন্ত হাওড়ায় পুরভোট সম্ভব নয় বলে জানানো হয়। কিন্তু অ্যাডভোকেট জেনারেল সম্প্রতি রাজ্যপাল বিলটিতে সই করে দিয়েছেন বলাতে রাজনৈতিক তরজা চরমে ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিষয়টি নিয়ে সরব হন। পরে যদিও ভুল তথ্য দেওয়া হয়েছে বলে আদালতে স্বীকার করেন অ্যাডভোকেট জেনারেল।  

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget