এক্সপ্লোর

Kalyan Banerjee: মিমিক্রি বিতর্কে ফের উপ রাষ্ট্রপতিকে নিশানা কল্যাণের

Kalyan Attacks VP : ধনকড়ের অনুকরণের বিষয়টি নিয়ে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজনীতি। আর এহেন পরিস্থিতির মাঝেই মিমিক্রি বিতর্কে ফের উপ রাষ্ট্রপতিকে নিশানা, কী বললেন কল্যাণ ?

হুগলি: ধনকড়ের অনুকরণের বিষয়টি নিয়ে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজনীতি। গতকয়েক দিনে ইতিমধ্যেই এই বিতর্কের ঝড়ে কম জলঘোলা হয়নি। এমনকি সংসদকাণ্ডেও পিছনে ফেলে ফোকাসে গিয়েছে 'মিমিক্রি' ইস্যু। রাহুল গাঁধী বলেছেন, ‘১৫০ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, শুধু মিমিক্রি নিয়েই মাথাব্যথা’। আর এহেন পরিস্থিতির মাঝেই মিমিক্রি বিতর্কে ফের উপ রাষ্ট্রপতিকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)।

শ্রীরামপুরের জনসভা থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেন,'সাংবিধানিক পদে বসে শুধু আমি আমি করছেন কেন? দেশকে দেখুন! কতটা ঘাড় ঝোঁকাবেন আপনি? নরেন্দ্র মোদি বা বিজেপিকে কতটা খুশি আপনি করতে চান? আপনিই বলেন এই শতকে জন্মানো সবচেয়ে বড় মহাপুরুষের নাম নরেন্দ্র মোদি। অয়েলিং...অয়েলিং...অয়েলিং। মতপ্রকাশের অধিকার, আমার মৌলিক অধিকার। মিমিক্রি আমার অধিকার, কেউ এটা ধ্বংস করতে পারে না। জেলে ভরলেও আমার প্রতিবাদের ভাষা আপনি বন্ধ করতে পারবেন না।'  

মিমিক্রি বিতর্কের গ্রাফ ফের তির্যক। সংসদের বাইরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে অনুকরণ করে দেখিয়েছেন। সেই নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্ক তুঙ্গে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ফোন করেছেন ধনকড়কে। ২০ বছর ধরে তাঁকেও এমন অপমানের শিকার হতে হতে হয়েছেন বলে ধনকড়কে জানিয়েছেন মোদি। কিন্তু কল্যাণের দাবি, ২০ বছর আগে সংসদেই ছিলেন না তিনি। তাই অতীতের সঙ্গে তাঁর নাম জোড়া যুক্তিহীন। ধনকড়ের কাছে কি ক্ষমা চাইবেন কল্যাণ? উত্তর দেননি কল্যাণ।

আরও পড়ুন, বড় দিনের সকালে কলকাতায় পেট্রোল ও ডিজেলের দর কী ? রইল সারাদেশের জ্বালানির দর

 এই ইস্যুতে রাহুলের প্রতিক্রিয়া, 'কেউ কিছু বলেননি।আমাদের ১৫০ জন সাংসদকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সেই নিয়ে কোনও আলোচনা নেই। আদানি, রাফাল, বেকারত্ব নিয়ে আলোচনা নেই কোথাও। আমাদের সাংসদরা হতাশ, বাইরে বসে রয়েছেন। তার পরও মিমিক্রি নিয়ে আলোচনা? ' যদিও এই ইস্যুতে আগেই মুখ খুলেছিলেন কল্যাণ। তাঁর দাবি, 'কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। মিমিক্রি এক রকমের শিল্প। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত, প্রথম দফায় প্রধানমন্ত্রী  নিজে তো লোকসভায় মিমিক্রি করেছেন! ভিডিও দেখাতে পারি। এসবকে কেউ গুরুত্ব দেন না। এখন গুরুত্ব দিলে কিছু করার নেই। আমার প্রতি সম্মান থাকা উচিত ধনকড়ের। উনি আর আমি একই পেশায় রয়েছি। উনিও সিনিয়র আইনজীবী, আমিও। উনি আহত হয়ে থাকলে...জানি না কেন আহত হলেন উনি। '

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget