এক্সপ্লোর

Suvendu Adhikary: 'কারওর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে, মমতা পুলিশের আমলে', কসবাকাণ্ডে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

Kasba Incident Protest: 'যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে-হিঁচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে, ততক্ষণ কন্যা সুরক্ষা যাত্রা চলবে।'

কলকাতা : কসবাকাণ্ডের প্রতিবাদে রবিবার গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত ছিল বিজেপির মিছিল। শুভেন্দু অধিকারের নেতৃত্বে হয়েছে 'নারী সুরক্ষা যাত্রা'। এদিন মিছিল শেষে কসবাকাণ্ডের জন্য কার্যত শাসকদল এবং পুলিশকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা। বারংবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিশানা করেছেন রাজ্য এবং কলকাতা পুলিশকেও। কড়া ভাষায় আক্রমণ করেছেন, হুঁশিয়ারিও দিয়েছেন। 

এদিন শুভেন্দু বলেন, 'সর্বত্র আওয়াজ উঠেছে, ছিঃ মমতা ছিঃ। সর্বত্র আওয়াজ উঠেছে, মমতা পুলিশ হঠাও। কলকাতা পুলিশ এখন রেপিস্টদের প্রোটেক্টর হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে। এই ঘটনায়, আপনি একটার পর একটা কামদুনিতে, যাদের ফাঁসি হয়েছিল, তাদের মুক্তি দান করিয়েছে সিআইডি এবং ল-ইয়াররা কলকাতা হাইকোর্টে, কামদুনিতে যাঁরা মামলা করেছিলেন তাঁরা সুরক্ষা পায় না। আর যিনি রেপ করেছিলেন তার বাড়িতে বারাসাত পুলিশের ডিস্ট্রিক্টের থেকে হাউসগার্ড বসানো রয়েছে। হাঁসখালিতে ক্লাস নাইনের বাচ্চা মেয়েটিকে রেপ করে যে খুন করল, তৃণমূলের উপপ্রধানের ছেলে, আপনারা জানেন সিবিআই তদন্ত হচ্ছে এবং রেপিস্ট জেলে আছে। একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রী তাকে যে রেপ করল, তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে, আপনারা জানেন গত বছর ৯ অগস্ট, একবছর হতে যাচ্ছে, আরজি কর হাসপাতালে ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের কাজে নেতৃত্ব দিলেন কে? বিনীত গোয়েল, সন্দীপ ঘোষেরা। প্রাথমিক ভাবে যিনি সাজা পেয়েছেন তিনি কে? তিনি হলেন মমতা ব্যানার্জির সিভিক ভলান্টিয়ার। আজকে বোনেরা, আজকে মহিলা ডাক্তার, তিনি হসপিটালে, মেডিক্যাল কলেজে সুরক্ষিত নন, কাকে অভিযোগ করবেন আপনি, কোথায় সাফাই দেবেন, আজকে কলেজের মধ্যে, আজকে ছাত্রী সুরক্ষিত নয়। ল' কলেজের ছাত্রী, কোথায় যাবেন আপনারা?' 

তিনি আরও বলেছেন, 'আমরা পার্কস্ট্রিট থেকে কসবা, একসঙ্গে, রাজ্যে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে-হিঁচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে, ততক্ষণ কন্যা সুরক্ষা যাত্রা চলবে। কারওর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে, মমতা পুলিশের আমলে। তাই জোট বাঁধুন, দল বাঁধুন, পতাকা নিয়ে লড়ুন, পতাকা ছাড়া লড়ুন, গণ আন্দোলন গড়ুন, নাগরিকরা বেরিয়ে আসুন, মা-বোন-দিদিরা বেরিয়ে আসুন, সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য। সময় এসেছে, আমাদের লড়তে হবে। এ লড়াই চলবে।' 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget