এক্সপ্লোর

Kasba BJP Protest: জামিন নিতে নারাজ বিজেপি নেতৃত্ব, রাতভর লালবাজারের লকআপে থাকার সিদ্ধান্ত, কী বললেন সুকান্ত-জগন্নাথ ?

Kasba College Incident: 'আমি সিদ্ধান্ত নিয়েছি বেল বন্ডে সাইন করে ব্যক্তিগত ভাবে জামিন নেব না। তার জন্য যদি আমাকে রাতভর জেলে থাকতে হয়, তাও কোনও অসুবিধা নেই, রাতভর জেলে থাকব।'

Kasba BJP Protest: কসবাকাণ্ডের প্রতিবাদ দেখাতে গিয়ে গড়িয়াহাট থেকে গ্রেফতার হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ মোট ৬৫ জন। পরে পুলিশ তাঁদের পার্সোনাল রিমান্ড বন্ডে জামিন দেয়। কিন্তু বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দেন পুলিশের জামিন তাঁরা নেবেন না। কী বলেছেন বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক, জেনে নিন। 

সুকান্ত মজুমদার বলেন, 'পুলিশ প্রত্যেকবার, এইভাবে, এই মাসে প্রায় ৪ বার, আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে লালবাজারে রাখছে এবং তারপরে বেল বন্ডে সই করিয়ে ছেড়ে দিচ্ছে। এতদিন তাই হয়েছে। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, যেভাবে আমার, আপনার বাড়ির ঘরের মেয়েদের যেভাবে ইজ্জত লুঠ হচ্ছে, যেভাবে তাঁদেরকে ধর্ষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা জোরদার প্রতিবাদ হওয়া দরকার। আমি সিদ্ধান্ত নিয়েছি বেল বন্ডে সাইন করে ব্যক্তিগত ভাবে জামিন নেব না। তার জন্য যদি আমাকে রাতভর জেলে থাকতে হয়, তাও কোনও অসুবিধা নেই, রাতভর জেলে থাকব। এর আগে আমি বলেছি হাজার বার যদি আমাকে অ্যারেস্ট হতে হয়, আমি হাজার বার অ্যারেস্ট হব, কিন্তু বাংলার মেয়েদের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে এভাবে ছিনিমিনি খেলা যাবে না।' 

জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'প্রতিবার যেমনটা হয়, এবারও পুলিশ আমাদের পিআর বন্ডে, পার্সোনাল রিমান্ড বন্ডে আমাদের ছেড়ে দেওয়ার জন্য সই করাতে এসেছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তথা আমাদের রাজ্য সভাপতি, আমি দলের সাধারণ সম্পাদক এবং আমাদের উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষ, এই তিনজন আমরা রিফিউজ করেছি বেল, আমরা পুলিশের বেল নেব না। আমাদের রাজ্য সভাপতির সিদ্ধান্ত, যে বারে বারে যেভাবে পুলিশ আমাদের উপর আক্রমণ করছে, কোনও গণতান্ত্রিক আন্দোলন করতে যাওয়ার আগেই, গাড়ি থেকে নামা মাত্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে তাঁদেরকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে আসছে, তা আমরা বারবার মানব না। আমাদের সঙ্গে আরও ৬২ জন আমাদের কার্যকর্তা রয়েছেন। গড়িয়াহাট, হেয়ার স্ট্রিট, ধর্মতলা, লালবাজার বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। ৫-৭ জন মহিলা কার্যকর্তা চোট পেয়েছেন। তাঁদের বীভৎস মারা হয়েছে। আমরা বেল রিফিউজ করার পরে, তাঁরা পিআর বন্ডে সাইন করার পরেও, বেল বন্ডে সই করার পরেও সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা এখন সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা আর কেউ বেরোবেন না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajal Ghosh Durga Puja: সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
Suvendu Adhikari on 21 July: '২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
'২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget