এক্সপ্লোর

Kasba Incident: কসবাকাণ্ডে এবার ধৃত ৩ জনকেই কলেজ থেকে বহিষ্কার

Kasba Incident Update: ক্যাম্পাসে ছাত্রীকে 'গণধর্ষণ'এর ঘটনার পর ধৃত ৩ জনকে কলেজ থেকে বহিষ্কার

কলকাতা: ক্যাম্পাসে ছাত্রীকে 'গণধর্ষণ'এর ঘটনার পর ধৃত ৩ জনকে কলেজ থেকে বহিষ্কার করা হল। কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে বহিষ্কৃত ধৃত মনোজিৎ মিশ্র। বাকি ২ পড়ুয়াকেও কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। সাউথ ক্যালকাটা ল' কলেজে গভর্নিং বডির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

আরও পড়ুন, কসবাকাণ্ডে দলের শোকজে ক্ষমা চাইলেন মদন মিত্র, 'দল পদক্ষেপ করলেও আমি দল ছাড়ব না..'

ঘটনার দিন বিকেল ৪টের পর কারা কারা কলেজে ছিল? ৩ অভিযুক্ত ও নির্যাতিতা ছাড়া আর কেউ ঘটনার সাক্ষী ছিলেন কি না? কসবাকাণ্ডে আরও তথ্য জানতে ১৭ জনের তালিকা তৈরি করেছে পুলিশ। সূত্রের খবর, ওই দিন বিকেল ৪টের পর ১৭ জন পড়ুয়া কলেজে ছিলেন। এদের মধ্যে ২ জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানতে চাওয়া হবে, ছুটির পর ওই পড়ুয়ারা কলেজে কী করছিলেন? কী দেখেছিলেন? ছাত্রীকে নির্যাতন সম্পর্কে তাঁরা কিছু জানেন কি না। 

বুধবার সাউথ ক্যালকাটা ল' কলেজে ধর্ষণের অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনার পরদিনই, কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্য়ায়কে ফোন করেছিলেন মনোজিৎ মিশ্র! ধৃত তৃণমূলকর্মীর মোবাইল ফোনের কল লিস্ট থেকে এমনই তথ্য় মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। মনোজিৎ কেন ফোন করেছিল, দুজনের মধ্য়ে কী কথা হয়েছিল, তা জানতে, ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভাইস প্রিন্সিপাল সে কথা স্বীকার করলেও, তিনি দাবি করেছেন বৃহস্পতিবার তাঁর সঙ্গে মনোজিতের অফিসিয়াল কথাবার্তা হয়েছে। অন্য়দিকে, গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে, মনোজিতকে নিয়োগপত্র দেওয়া নিয়ে প্রশ্নের মুখে তৃণমূল বিধায়ক অশোক দেবের ভূমিকা। মনোজিৎ মিশ্রর সঙ্গে তার যে কতটা সুসম্পর্ক ছিল, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

তাঁর বিরুদ্ধে শহরের থানায় থানায় অভিযোগ!কখনও শ্লীলতাহানি...কখনও দাদাগিরি...কখনও সিভিক ভলান্টিয়ারকে চড়!নিজের কার্যকলাপের জন্য় একসময় কলেজ থেকে রাস্টিকেটও করা হয়েছিল! অথচ তারপরও সেই মনোজিৎ মিশ্রই সাউথ ক্য়ালকাটা ল কলেজে অস্থায়ী কর্মীর চাকরি পেয়ে গেছিলেন! অর্থাৎ একটা বিষয় স্পষ্ট তাঁর মাথায় প্রভাবশালীদের হাত ছিল! এই প্রেক্ষাপটেই গণধর্ষণকাণ্ডের তদন্তে সামনে এল চাঞ্চল্য়কর তথ্য়! বুধবার কলেজে গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ।পুলিশ সূত্রে দাবি, কল ডেটা রেকর্ড দেখে জানা যায়, ঘটনার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৬ জুন), কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছিল মনোজিতের।সে কথা স্বীকার করে নিয়েছেন ভাইস প্রিন্সিপালও। তবে ওই দিন মনোজিতের সঙ্গে তাঁর অফিসিয়াল কথা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget