এক্সপ্লোর

Khaibar Pass 2022: চন্দননগরের জলভরা সন্দেশ এবার এই শহরে, চলে আসুন এবিপি আনন্দ খাইবার পাসে

ABP Ananda Khaibar Pass 2022: স্বাদে মিষ্টি, রূপেও তাই। অথচ কামড় বসালেই তা থেকে গড়িয়ে পড়ছে নলেন গুড়। কখনও বা আম, স্ট্রবেরি, চকোলেট। এমনও আবার হয় না কি!

চন্দননগর: কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই পার্বণে যদি থাকে ইতিহাসের ছোঁয়া! তাতে মন্দ কী! এককালের ফরাসি উপনিবেশ চন্দননগরের (Chandannagar) সঙ্গে পরিচিত বঙ্গবাসী। গঙ্গার ধারের এই শহরে পরতে পরতে রয়েছে ইতিহাসের ছোঁয়া। এমনকী মিষ্টিতেও (Sweets)। চন্দননগরের সূর্য মোদকের (Surya Modak) বিখ্যাত জলভরা সন্দেশ। যার খ্যাতি জগৎজোড়া। এবার সেই মিষ্টিই মিলবে এই শহরের বুকে। এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাসে (ABP Ananda Khaibaar Pass) হরেক রকম চমক নিয়ে আসছে সূর্য মোদক।


Khaibar Pass 2022: চন্দননগরের জলভরা সন্দেশ এবার এই শহরে, চলে আসুন এবিপি আনন্দ খাইবার পাসে

স্বাদে মিষ্টি, রূপেও তাই। অথচ কামড় বসালেই তা থেকে গড়িয়ে পড়ছে নলেন গুড়। কখনও বা আম, স্ট্রবেরি, চকোলেট। এমনও আবার হয় না কি! সেই চমকই এবার রয়েছে এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাসে। ভোজনরসিকদের জন্য এমনই নানা সম্ভার নিয়ে হাজির হচ্ছে  এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাস (ABP Ananda Khaibaar Pass)। যেখানে থাকছে মন ভোলানো রকমারি সব খাবার। আগামী ৪ মার্চ থেকে EEDF গ্রাউন্ডে (সাউথসিটি মলের কাছে) শুরু হচ্ছে এই খাদ্যমেলা, চলবে ৬ মার্চ পর্যন্ত। বিভিন্ন জেলা সহ শহরের রেস্তোরাঁ, মিষ্টি, আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা তাদের পসরা নিয়ে হাজির থাকবে। সেই তালিকায় রয়েছে চন্দননগরের সূর্য মোদকও। 


Khaibar Pass 2022: চন্দননগরের জলভরা সন্দেশ এবার এই শহরে, চলে আসুন এবিপি আনন্দ খাইবার পাসে

জলভরা সন্দেশ ছাড়া আর আর কী কী থাকছে? কাঁচা গোল্লা, মোতিচুর সন্দেশ, ক্ষিরপুলি সন্দেশ, মনমোহিনী সন্দেশ, অমৃত পাতুরির মতে হরেক রকম মিষ্টি। এর পাশাপাশি রাজনন্দিনী, বেকড রসমাধুরী থাকছে খাইবার পাসে। সূর্য মোদকের তরফে জানানো হচ্ছে যেসব মিষ্টি খাইবার পাসে থাকবে সেগুলির দাম ৩০ থেকে ৫০ টাকার মধ্যে।


Khaibar Pass 2022: চন্দননগরের জলভরা সন্দেশ এবার এই শহরে, চলে আসুন এবিপি আনন্দ খাইবার পাসে

উল্লেখ্য, প্রায় ২০০ বছরের বেশি পুরনো চন্দননগরের সূর্য মোদক। জামাইষষ্ঠীতে জামাই ঠকাতে আবিষ্কার হয়েছিল এই  জলভরা সন্দেশ ৷ তেলেনিপাড়ার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির গিন্নীরা কর্তাদের কাছে আবদার করলেন, জামাইষষ্ঠীতে এমন মিষ্টি পাতে দিতে হবে, যাতে জামাইখে বোকা বানানো যায়। সেই মিষ্টি বানাতে ডাক পড়ে সূর্য মোদকের। তালশাঁসের আকারে বিশেষ সেই মিষ্টির ভেতরে ছিল গোলাপ জল। মিষ্টিতে কামড় দিতেই গোলাপ জল ছিটকে পড়ে পাঞ্জাবিতে। সেই দৃশ্য দেখে হাসির রোল জমিদার বাড়িতে। তাই ইতিহাসের ছোঁয়া পেতে আর রসনাতৃপ্তি মেটাতে আসতেই হবে এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাসে।


Khaibar Pass 2022: চন্দননগরের জলভরা সন্দেশ এবার এই শহরে, চলে আসুন এবিপি আনন্দ খাইবার পাসে

আরও পড়ুন: ABP Ananda Khaibaar Pass: বিশেষ বিরিয়ানি আর কাবাবের পসরা নিয়ে খাইবার পাসে হাজির আমিনিয়া, আসছেন তো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget