এক্সপ্লোর

TMC CPIM News: তৃণমূল নেত্রীর 'দাদাগিরি', প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার! লজ্জার দৃশ্য খড়্গপুরে!

CPIM Leader Beaten By TMC: ভিডিওতে দেখা যায়, ৬৬ বছরের অনিল দাসকে মুখে কালি লাগিয়ে দেওয়ারও অভিযোগ।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ফের তৃণমূল নেত্রীর বেনজির 'দাদাগিরি'। এদিন প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর, মুখে কালি। মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর দলবলের রাস্তায় ফেলে মার। এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে।                                                        

ভিডিওতে দেখা যায়, ৬৬ বছরের অনিল দাসকে মুখে কালি লাগিয়ে দেওয়ারও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর অনুগামীরা। অনিল দাস প্রাক্তন সিপিএম নেতা, বর্তমানে একটি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত। স্কুটিতে যাওয়ার সময় খড়গপুরের খরিদা মোড়ের কাছে মারধরের অভিযোগ। 

প্রাণ বাঁচাতে পাশে একটি রঙের দোকানে আশ্রয় অনিল দাসের। দোকানে ঢুকে টেনে বাইরে বের করার চেষ্টা তৃণমূল নেত্রী বেবি কোলের। মারধরের পাশাপাশি টাকা মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ। অনিল দাসকে উদ্ধার করেন স্থানীয় দোকানদাররা। খড়গপুরে একটি পরিবারকে অত্যাচারের অভিযোগ বেবি কোলের বিরুদ্ধে। ওই পরিবারের পাশে দাঁড়ানোতেই মারধর, অভিযোগ অনিল দাসের।                

ওই বাম নেতা এবিপি আনন্দকে বলেন, 'ওখানকার নেত্রী বেবি কোলে ওই এলাকায় একটার পর একটা অন্যায় করে চলেছে। সেই অন্যায়ের প্রতিবাদ আমরা থানায় এসে করি। আজ আমি যখন ওখান দিয়ে যাচ্ছিলাম ওঁরা আগে থেকেই পরিকল্পিতভাবে বসে ছিল। রাস্তায় ফেলে এলোপাথারিভাবে মারধর করল। আমার পকেটে তিন হাজার টাকা ছিল, ছিনিয়ে নেয়। পকেটে মোবাইল ছিল, নিয়ে নিয়েছে। এরপর ভোজালি আনতে বলে। আমি ভয়ে দোকানে গিয়ে ঢুকি। আমাকে টেনে বের করে। আজ আমাকে প্রাণে মেরে দিত । প্রতিবাদ করলে এমন অবস্থা হয়।' 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনাতেও দেখা গেল প্রায় একই 'দাদাগিরি'র দৃশ্য। সেখানে তৃণমূল নেতার 'দাদাগিরি'। এক মহিলাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে মোহনপুরের শিউলি এলাকায় উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, চাকরি দেওয়ার নামে টাকা আদায়, টাকা ফেরত চাওয়ায় মহিলাকে 'মার'। মারধরের অভিযোগ মোহনপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামীর বিরুদ্ধে।  এই ঘটনায় গ্রেফতার হয়েছে শাসক-নেতা সহিদুল গাজি ও তাঁর ভাই।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget