এক্সপ্লোর

Mamata On Khidirpur Fire: খিদিরপুর বাজারে ভস্মীভূত হাজারেরও বেশি দোকান ! ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, 'ক্ষতিগ্রস্তদের দোকান বানিয়ে দেবে সরকার..'

Mamata On Khidirpur Fire Incident : খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই প্রায় তেরোশো দোকান, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, কী বার্তা ?

কলকাতা: খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনে (Khidirpur Fire Incident) ভস্মীভূত হয়ে গেছে প্রায় তেরোশো দোকান, বলে দাবি স্থানীয়দের। এদিন ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। সরকার নতুন বিল্ডিং করে দেবে। নতুন মার্কেট করে দেবে বিনা পয়সায়। তোমাদের পয়সা লাগবে না। দুই হচ্ছে  যতক্ষণ নতুনটা না হচ্ছে, আমরা অস্থায়ী মার্কেট তৈরি করে দেব।' যাদের দোকান পুরোপুরি পুড়ে গিয়েছে, তাঁদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

আরও পড়ুন, গরমে অনশন মঞ্চে একাধিক শিক্ষক অসুস্থ, চাকরিহারাদের একাংশর বিধানসভা অভিযানের ডাক, শিক্ষামন্ত্রীকে দেওয়া হবে চিঠি

অভিযোগ, দেরিতে এসেছে দমকল-পুলিশ , ১০০ ডায়ালে ফোন করেও মেলেনি সাড়া 

খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন। গতকাল রাত ১টার পর আগুন লাগে। প্রায় তেরোশো দোকান ভস্মীভূত হয়ে গেছে বলে স্থানীয়দের দাবি। মাখন পট্টি থেকে আগুন ছড়ায়। বাজারের মধ্যে মশলা পট্টি, ফল পট্টি, সবজির দোকান, তেলের গুদামও পুড়ে ছাই। সকালেও অরফ্যানগঞ্জ বাজারের বেশ কিছু দোকানে পকেট ফায়ার ছিল। দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। স্থানীয়দের দাবি, খবর দেওয়ার দেড়ঘণ্টা পরে এসেছে দমকল। ১০০ ডায়ালে ফোন করেও সাড়া মেলেনি। এরপর ওয়াটগঞ্জ থানায় জানানো হলে একঘণ্টা পর পুলিশ পৌঁছয়। এরও বেশ কিছুক্ষণ পর দমকলের ইঞ্জিন আসে। দমকল এলেও পাম্পে তেল না থাকায় প্রথমে কাজ করতে পারেনি ইঞ্জিন। এরপর হোসপাইপ দিয়ে গঙ্গা থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 

মুখ্যমন্ত্রী চলে যেতেই বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ীদের

অপরদিকে, ক্ষতিপূরণ ঘোষণার পরেও, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রী চলে যেতেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভিযোগ, উনি বলছেন ১ লাখ টাকা করে দেওয়া হবে। যেই দোকান পুরো জ্বলে গিয়েছে। আর যেটা অর্ধেক জ্বলে গিয়েছে, ৫০ হাজার টাকা দেওয়া হবে। এখানে উনি একটা জায়গা ঠিক করে রেখেছেন, সেটা উনি বললেন না। তো আগে থেকে জায়গাটা ঠিক কীকরে হয়ে গেল ? সাহায্য করবেন। করে ছেড়ে দেবেন। বলবেন যে, অন্য জায়গায় চলে যেতে আমরা চলে যাব ? আমাদের জায়গা আমরা ছাড়ব না। পয়সা দিচ্ছে নাকি ভিক্ষা দিচ্ছেন  ? কোন দাবি রাখার সুযোগই পাইনি', বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ীদের।  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
SFI-ABVP Clash: ফের উত্তপ্ত বইপাড়া, SFI-এর দিক থেকে ছোড়া হল ইট, ABVP ছুড়ল চকলেট বোম ও ডিম
ফের উত্তপ্ত বইপাড়া, SFI-এর দিক থেকে ছোড়া হল ইট, ABVP ছুড়ল চকলেট বোম ও ডিম

ভিডিও

College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget