এক্সপ্লোর

KMC In Whatsapp: এবার হোয়াটসঅ্যাপ চ্যাটে পুরপরিষেবা? করোনাকালে নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার

KMC Services: অনলাইনের পাশাপাশি, এবার হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মে নিয়ে এল কলকাতা পুরসভা। হাতিয়ার হোয়াটসঅ্যাপ বট।

সুদীপ্ত আচার্য, কলকাতা: সম্পত্তি কর জমা দেওয়া হোক বা ট্রেড লাইসেন্স ফি, করোনাকালে এই ধরনের কাজ যাতে আরও বেশি করে অনলাইনে সেরে ফেলা যায়, তার জন্য এই ধরনের পরিষেবাকে পোর্টাল ভিত্তিক অনলাইন পেমেন্টের পাশাপাশি হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মে নিয়ে এল কলকাতা কর্পোরেশন। রাজ্য জুড়ে চলছে করোনার তৃতীয় ঢেউ। ডেল্টা আর ওমিক্রনের জোড়া হানায় হুহু করে বাড়ছে সংক্রমণ। রাজ্যে প্রতিদিন যত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন, তার সিংহভাগ কলকাতায়। মহানগরে রোজই ঘটছে মারণ ভাইরাসে মৃত্যুর ঘটনা। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নিয়েছে কলকাতা পুরসভা।  

সম্পত্তি কর হোক বা ট্রেড লাইসেন্স ফি দেওয়া - করোনাকালে এই ধরনের কাজ যাতে আরও বেশি করে অনলাইনে সেরে ফেলা যায়, তার জন্য অনলাইনের পাশাপাশি, এবার হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মে নিয়ে এল কলকাতা পুরসভা। হাতিয়ার হোয়াটসঅ্যাপ বট। বট হল এক ধরনের চ্যাট ইন্টারফেস, যেখানে আগে থেকে বিভিন্ন তথ্যাদি দেওয়া থাকে। খুব সহজে ওই বট-এর মাধ্যমে তথ্যের আদান প্রদান সহ বিভিন্ন কাজ করা যায়।  

শহরের বাসিন্দাদের জন্য সেই নম্বর হল ৮৩৩৫৯৯৯১১১। সম্পত্তি কর বা ট্রেড লাইসেন্স ফি দিতে চেয়ে ওই নম্বরে যোগাযোগ করলে কলকাতা কর্পোরেশনের তরফে পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে। ওই লিঙ্কে ক্লিক করে টাকা মেটানো যাবে। ট্রেড লাইসেন্সের পুনর্নবীকরণও করা যাবে হোয়াটসঅ্যাপ বট-এর মাধ্যমে। 

এর পাশাপাশি মাস্ক পরায় শহরবাসীর উৎসাহ বাড়াতে, কলকাতা পুরসভার তরফে ঘোষণা করা হয়েছে, কলকাতা মাস্ক আপ চ্যালেঞ্জ ইভেন্ট। সপরিবারে মাস্ক পরা ছবি কর্পোরেশনের পোর্টালে আপলোড করতে পারবেন পুরএলাকার বাসিন্দারা।  সেরা কয়েকটি ছবি বেছে নেওয়া হবে। নির্বাচিত সেরাদের পরিবারের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলবেন মেয়র। 

কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, মাস্ক পরায় উৎসাহ দিতে এই কর্মসূচি। যাঁদের মাস্ক ছাড়া দেখা যায় না, যেমন পুলিশ, তাঁদের পুরস্কৃত করার ভাবনাচিন্তা চলছে। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত ইভেন্ট পেজ তৈরি করা হয়েছে। আগামী ২ সপ্তাহ তা থাকবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget