এক্সপ্লোর

Koel Mallick: ১০১ বছরে পা, ভবানীপুরের মল্লিক বাড়িতে উমার আরাধনায় কোয়েল, 'এই বছরটা আরও বেশি স্পেশাল, কারণ..'

Koel Mallick On Durga Puja : ১০১ বছরে পা দিল ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো, কী বলছেন কোয়েল ?

হিন্দোল দে, কলকাতা: ভবানীপুরের মল্লিক বাড়িতে উমার আরাধনা। ১০১ বছরে পা দিল এই বনেদি বাড়ির পুজো। মহাষ্টমীতে কুমারী পুজোর আয়োজন করা হয়। পরিবারের সদস্যরা ছাড়াও বাইরে থেকেও অনেকে আসেন ভবানীপুরের মল্লিক বাড়ির কুমারী পুজো দেখতে। অষ্টমীর অঞ্জলি শেষে চলে ভোগ খাওয়া। অভিনেত্রী হিসেবে নয়, পুজোর ক’টাদিন বাড়ির মেয়ে হিসেবে অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকেন কোয়েল মল্লিক। এবার ছেলেমেয়েকে নিয়ে বাড়ির পুজোয় শামিল হয়েছেন কোয়েল। পরিবারের সঙ্গে মিলেমিশে পুজোর আড্ডায় মেতেছেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকও।

আরও পড়ুন, দিল্লির CR পার্কের দুর্গাপুজোয় আরতি প্রধানমন্ত্রী মোদির

এদিন কোয়েল এবিপি আনন্দ-কে জানিয়েছেন,  মল্লিক বাড়ির পুজো মানেই তো, যেটা আমি ছোটো বয়স থেকেই যেটা আমি সবসময় বলে থাকি, এই পুজোর কটা দিন, আবার সেই ছোটোবেলায় ফিরে যাই। সেই ছেলেবেলায় ফিরে যাই। সবাই কীরকম একটা কবিরের বয়সে চলে যাই। ৫ বছরের বয়সে। সেটা আমার বাবা হোক, কিংবা আমি। এই বছরটা আরও বেশি স্পেশাল। কারণ এটা কাব্যর প্রথম বছর। তাই জন্য আরও বেশি স্পেশাল। মহাঅষ্টমী, যেরকম সকালবেলা আমাদের কুমারীপুজো হল, তারপর আরতি, সন্ধ্যাআরতি, মাঝখানে অঞ্জলি দিলাম। ভীষণই ভীষণই আনন্দ করছি। প্রতিবছরের মতো এবারও খুব মজা লাগছে।  ১০১ বছর পূর্ণ হল এবার। আগের বছরটা ১০০ বছর কাটিয়েছি। স্পেশালভাবে সেলিব্রেট করেছিলাম। এবারেও ডেফিনেটলি ১০০ এর পর থেকে আরও বেশি বেশি স্পেশাল হবে বলে মনে হচ্ছে।

প্রসঙ্গত, কারও বয়স দেড়শো, কোনও পুজো ১৯০ বছরের পুরনো। আগের সেই জাঁকজমক আর নেই। কিন্তু, রয়ে গেছে ঐতিহ্য এবং পুরনো রীতি-নীতি। সেই পরম্পরা মেনে আজও পুজো হয়ে আসছে বনেদি বাড়িগুলোয়। সেই রাজপাট, জমিদারি আর নেই। কিন্তু ঐতিহ্য আর বনেদিয়ানা আজও অটুট। হুগলির দশঘড়ার সাহা বাড়ির পুজো ১৯০ বছরের পুরনো। কথিত আছে, সাহা বংশের পূর্বপুরুষ ঈশ্বর চন্দ্র সাহার স্ত্রী-কে দেবী স্বপ্নাদেশ দেন তাঁর আরাধনা করার জন্য। সে বছরই ঘট স্থাপন করে পুজো শুরু হয়। তার পরের বছর দুর্গা দালান তৈরি করে প্রতিমা এনে শুরু হয় মাতৃবন্দনা। এখনও সেই প্রাচীন রীতি মেনে অষ্টমীতে সন্ধিপুজো হয়। 
 

পরিবারের মঙ্গল কামনায় মাথায় আর দুহাতে মাটির সরা বসিয়ে তাতে আগুন জ্বালানো হয়। ঠাকুর দালানের সিঁড়িতে জ্বলে ওঠে ১০৮ প্রদীপের আলো। সাড়ে ৩৭ কিলো চাল, বিভিন্ন রকমের ফল, মশলা, মাখন, মিষ্টান্ন, দই দিয়ে তৈরি হয় দেবীর নৈবেদ্য। আগে দশমীতে নীলকণ্ঠ পাখি ওড়ানোর চল ছিল। কালের নিয়মে সে রীতি বন্ধ হয়েছে। গতবছর পর্যন্তও সপ্তমী থেকে নবমী তিন দিনে তিনটি ছাগল বলি ও ফল বলি দেওয়া হত। এবছর থেকে সে পাট চুকেছে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget