এক্সপ্লোর

Kolkata Accident: থিয়েটার রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়িতে মিলল মদের বোতল, আহত ২

Kolkata Car accident: চালকের আঘাত তেমন গুরুতর না হলেও বাকি দুজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।  

সৌমিত্র রায়, কলকাতা: ফের রাতের শহরে বেপরোয়া গতির কারণে ঘটল দুর্ঘটনা।  গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ থিয়েটার রোড ও নন্দলাল বসু রোডের ক্রসিংয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দোকানে। গাড়িতে ছিলেন দুই যুবক ও এক তরুণী।  চালকের আঘাত তেমন গুরুতর না হলেও বাকি দুজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।  

শেক্সপিয়র সরণি থানার পুলিশ গাড়ি চালক রোহন গুপ্তকে আটক করেছে। পুলিশ সূত্রে দাবি, গাড়ি থেকে মিলেছে মদের বোতল। মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

অন্যদিকে, হুগলির বলাগড় থানার সোমড়াবাজার বাসস্ট্যান্ডে আসাম লিঙ্ক রোডের উপর ঘটনাটি ঘটে। সোমবার বেলা ১২ টা নাগাদ উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে পূর্ব বর্ধমানের কালনা যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ৫ জন যাত্রী ছিল। কালো ধোঁয়া দেখে গাড়িটি দাঁড় করিয়ে দেয় চালাক। তখনই আগুন ধরে যায় মারুতি ওয়াগন আর গাড়িটিতে। যাত্রীদের মধ্যে একজন আহত হয়েছে,বাকিরা সুরক্ষিত। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় বলাগড় থানার পুলিশ। স্থানীয়রা বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বাঁশবেড়িয়া থেকে একটি দমকল গিয়ে আগুন নেভায়।

এছাড়াও রাজ্যের অন্য প্রান্তে একটি বিক্ষিপ্ত ঘটনায়, মালদায় গাড়ি উল্টে মৃত্যু হল এক দম্পতি-সহ চারজনের। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ মালদা-নালাগোলা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। মালদা থেকে হবিবপুরের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে পড়ে একটি বাড়িতে। গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক দম্পতি-সহ ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। মৃত চারজনই হবিবপুরের আইহো-র বাসিন্দা। 

নিউটাউনে বিশ্ববাংলা গেটের সামনে দুর্ঘটনা। দুধের গাড়ি উল্টে আহত চালক। পুলিশ সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ নিউটাউন বাস স্ট্যান্ডের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুধের গাড়ি। আহত চালক হাসপাতালে ভর্তি। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।                                                                

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget