এক্সপ্লোর

Kolkata Accident : দুটি বাস ও গাড়ির ধাক্কা, ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা, আহত ২১

Thakurpukur Accident : দুর্ঘটনায় মোট ২১ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

হিন্দোল দে, কলকাতা : গত অগাস্টের ঘটনা।  সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় একরত্তি ছেলের। ঘটনাস্থল ছিল বেহালা ( Behala )। সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল বেহালা। সকলে প্রশ্ন তুলেছিল পথ নিরাপত্তা নিয়ে। তারপর কয়েকমাস গড়াতে না গড়াতেই ফের পথ দুর্ঘটনা ( Accident )। এবার বেহালা ঠাকুরপুুকুরে ( Thakurpukur ) । একসঙ্গে আহত ২১ জন !

কী ঘটেছিল

সোমবার অফিস টাইমে ঠাকুরপুকুর 3A বাসস্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডে ঘটে গেল ভয়াবহ  দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে আরেকটি বাস। আর সেই ধাক্কার অভিঘাতে সামনের বাসটি ডিভাইডারে উঠে যায়। আর পরপর ধাক্কা মারে দুটি গাড়িকে। এই ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন ২১ জন। এর মধ্যে  একজনের আঘাত গুরুতর । তাঁকে  SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সকাল ৯টা নাগাদ ডায়মন্ড হারবার রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, যাত্রী নামানোর জন্য দাঁড়িয়েছিল ঠাকুরপুকুরগামী ২৩৫ রুটের বাস। সেই সময় বাসের পিছনে সজোরে ধাক্কা মারে কলকাতা থেকে কাকদ্বীপগামী বাসটি। ওই বাসের চালককে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।                                     

সাম্প্রতিক অতীতে বেহালার দুর্ঘটনা

চলতি বছরেই এপ্রিল মাসে ডিউটিতে যাওয়ার সময়, ঠাকুরপুকুর থানার সামনে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। সকাল ৬টা নাগাদ ঘটেছিল দুর্ঘটনাটি। 

এই বছরই অগাস্টে ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে দুর্ঘটনার মুখে পড়ে পড়ুয়া-বোঝাই পুলকার। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল। রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল পুলকারটি। গাড়িতে থাকা পড়ুয়ারা রীতিমতো আহত হয়। স্থানীয়রাই তাদের উদ্ধার করেছিলেন। মাস কয়েকের মধ্যেই আবার ঠাকুরপুকুরে ঘটে গেল এই দুর্ঘটনা। 

আরও পড়ুন : বাংলায় রেশন দুর্নীতির সঙ্গে এবার বিহারের পশু খাদ্য কেলেঙ্কারি মামলার যোগ

২২ অক্টোবর গড়িয়ার কামালগাজি উড়ালপুলে দুই বাইকের রেষারেষিতে প্রাণ যায় ১৮ বছরের স্কুল ছাত্রীর। ২০ অক্টোবর
সার্ভে পার্ক থানা এলাকায় দুর্ঘটনায় মৃত্য়ু হয় এক বাইক আরোহীর। গুরুতর আহত হন ২ জন। আর কত প্রাণহানি হলে ফিরবে হুঁশ? কবে লাগাম পড়বে বেলাগাম গতিতে? সেটাই দেখার।       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
Vidyasagar Setu Closure: রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ
রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget