এক্সপ্লোর

Kolkata Airport Fire: আপাতত নিয়ন্ত্রণে কলকাতা বিমানবন্দরের আগুন, কিন্তু কমেনি আতঙ্ক, উঠছে একাধিক প্রশ্নও

Fire: এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে আগুন? কেন কাজ করেনি স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা? এইসব প্রশ্নই এখন ঘুরছে।

শিবাশিস মৌলিক ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বুধবার রাত ৯টা ১২মিনিট নাগাদ আগুন লেগেছিল কলকাতা বিমানবন্দরের সিকিওরিটি চেকিং এলাকায়। আপাতত সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে দমকলের ৮টি ইঞ্জিনের চেষ্টায়। কিন্তু এখনও কাটেনি আতঙ্ক। বিমানবন্দরের ভিতরের অংশ এখনও ধোঁয়ায় ভরে রয়েছে। যাত্রীদের সরানো হয়েছে নিরাপদ দূরত্বে। প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। ব্যস্ত সময়ে কলকাতা বিমানবন্দরে এভাবে আগুন লেগে যাওয়ায় স্বভাবতই আতঙ্কে ছুটোছুটি শুরু করেন যাত্রীরা। কার্যত হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। 

কলকাতা বিমানবন্দরে আগুন, উঠছে একাধিক প্রশ্ন

এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে আগুন? কেন কাজ করেনি স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা? এইসব প্রশ্নই এখন ঘুরছে। বর্তমানে বিমানবন্দরের ভিতরের দমকলকর্মীরা কাজ করছেন। এখনও ধোঁয়ায় ভরে রয়েছে বিমানবন্দরের ভিতরের অংশ। যাত্রীদের সরানো হয়েছে নিরাপদ অঞ্চলে। 

বিমানবন্দরে আগুন, কী বলছেন যাত্রীরা?

রাত ৯.১২ নাগাদ আগুন লাগে বিমানবন্দরে। আগুনের লেলিহান শিখায় ধোঁয়ায় ভরে যায় চারিদিক। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। একে একে আসে দমকলের ৮টি ইঞ্জিন। যাত্রীদের চোখেমুখে আতঙ্ক। বিমানবন্দরের কর্মীদের কথায় 'আমরা সবে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি দাউদাউ আগুন। ওই দেখে চমকে যাই। ভয় পেয়ে যাই।' আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিকভাবেই চলছিল বিমানবন্দরের (Kolkata Airport) কাজ। হঠাৎই তার মধ্যে অঘটন। কলকাতা বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ে (Security Checking) দাউদাই করে জ্বলতে থাকে আগুন। 

এক বিমানকর্মীর কথায়, 'সাফোকেশন হচ্ছে। তবে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সকলেই সুস্থ আছেন।' আতঙ্কিত এক যাত্রীর কথায়, 'আমি স্পাইসজেটের কাউন্টারে ছিলাম। তার ওপরেই আগুন লাগে। আমার থেকে প্রায় ১৫ ফুট দূরে। সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জারদের বের করে দেওয়া হয়।' প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন। তবে সঠিক কারণ জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে বিমানবন্দরের অন্য একটি অংশের মাধ্যমে বিমান পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টাও চালানো হচ্ছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই যাত্রী এবং কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর দেওয় হয় দমকলে।  এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। রাত সাড়ে ১০টা নাগাদ জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আপাতত চেকিং বন্ধ রাখা হয়েছে। আগুন লাগে যেখানে, সেই জায়গা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। অন্য কাউন্টার দিয়ে চেক ইন শুরু হয়েছে। 

আরও পড়ুন- গরমের মরসুমে রোদের তেজে র‍্যাশের সমস্যা, মুক্তি পেতে ভরসা থাকুক ঘরোয়া টোটকায়

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget