এক্সপ্লোর

পুজোর আগে লাগাতার ঝড়ঝাপটার আশঙ্কা? কী এই আশ্বিনের ঝড়? কালবৈশাখীর সঙ্গে কী ফারাক?

‘আশ্বিনের ঝড়’। এই শব্দবন্ধের সঙ্গে ভূগোল বই থেকে অনেকের পরিচয় হয়েছে। এই ঝড়ের সঙ্গে কালবৈশাখীর সঙ্গে পার্থক্য কোথায়? বুঝিয়ে বললেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। 

কলকাতা: কালবৈশাখীর কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে ঝোড়ো হাওয়া, বজ্রপাত আর আচমকা প্রবল বৃষ্টির ছবি। তবে বর্ষা বিদায় নেওয়ার মুখেও কলকাতা ও দক্ষিণবঙ্গে তৈরি হতে পারে  শক্তিশালী স্থানীয় ঝড়ঝাপটার পরিস্থিতি। আবহবিদদের মতে, সেপ্টেম্বর-অক্টোবর মাসে পূর্ব ভারতে বায়ুমণ্ডলে দ্রুত পরিবর্তন ঘটে। স্থানীয়ভাবে শক্তিশালী ঝড় বা থান্ডারশাওয়ার  তৈরি হতে পারে। এই সময়ের ঝড়কে অনেক সময় ‘আশ্বিনের ঝড়’ও বলে। এই শব্দবন্ধের সঙ্গে ভূগোল বই থেকে অনেকের পরিচয় হয়েছে। এই ঝড়ের সঙ্গে কালবৈশাখীর সঙ্গে পার্থক্য কোথায়? বুঝিয়ে বললেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। 

কালবৈশাখী সাধারণত প্রাক্‌বর্ষায় আসে।  অর্থাৎ এপ্রিল-মে মাসে বেশি দেখা যায়। কিন্তু সেপ্টেম্বর-অক্টোবরেও ঝড়-ঝঞ্ঝার আশঙ্কা থাকে। তার সঙ্গে কালবৈশাখীর প্রকৃতি আলাদা। এই সময়ের ঝড়ের গতিপথ অনেক ক্ষেত্রে কালবৈশাখীর সম্পূর্ণ বিপরীত। কালবৈশাখী সাধারণত পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এগিয়ে আসে। অন্যদিকে সেপ্টেম্বর-অক্টোবরের এই ঝড় পূর্ব দিক থেকে পশ্চিমমুখী হয়ে থাকে। 

এই ধরনের ঝড় অত্যন্ত স্থানীয় প্রকৃতির। অর্থাৎ কোথাও হবে , কোথাও হবে না।  আচমকাই প্রবল বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া শুরু হয়ে কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে। পুজোর আগে আগে এমন ঝড়বৃষ্টির অভিজ্ঞতা হয়েই থাকে। কখনও কখনও অতি অল্প সময়ে অত্যন্ত বেশি বৃষ্টি হতে পারে।

এমন পরিস্থিতিতে কখনও কখনও  বিচ্ছিন্নভাবে ক্লাউডবার্স্টের মতো বৃষ্টি হতে পারে।  হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে। এক্ষেত্রে হুগলি নদী ও তার আশপাশের এলাকার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অনেক সময় পূর্ব দিক থেকে আসা ঝড় হুগলি নদীর উপর দিয়ে যাওয়ার সময় অথবা নদী পার হয়ে কলকাতা ও হাওড়ার সংলগ্ন এলাকায় আরও শক্তিশালী হতে পারে। এর ফলে  ঝড়ের প্রভাব হাওড়া এবং পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিকের এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।

কেন তৈরি হয় এমন শক্তিশালী ঝড়?

এর পিছনে একাধিক  কারণ কাজ করে। মাটির কাছাকাছি স্তরে অতিরিক্ত তাপ থাকে। অন্যদিকে বায়ুমণ্ডলের অস্থিতিশীলতা এবং উপরের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার দ্রুত পরিবর্তন বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। এর সঙ্গে যদি মাঝারি মাত্রার উইন্ড শিয়ার থাকে, তাহলে আরও বেশি করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। এছাড়া সেপ্টেম্বর-অক্টোবর মাসে উত্তর-পশ্চিম ভারত থেকে আসা Western Disturbance ধীরে ধীরে দক্ষিণমুখী হতে থাকে। একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ তৈরি হতে পারে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে আসা তুলনামূলক ঠান্ডা ও শুষ্ক বাতাস, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ ও আর্দ্র বাতাস,  দুই বিপরীত ধরনের বায়ু পূর্ব ভারতের কোনও কোনও অঞ্চলে মিলিত হলে বায়ুমণ্ডলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এর ফলেই স্থানীয়ভাবে শক্তিশালী ঝোড়ো হাওয়া তৈরি করতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের উপর দিয়ে Westerly Jet Stream ও Easterly Jet Stream-এর প্রভাব এবং তাদের পারস্পরিক মিথস্ক্রিয়াও এই ধরনের পরিস্থিতি তৈরিতে ভূমিকা রাখতে পারে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা...", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা ও আবাস নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
Advertisement

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget