এক্সপ্লোর

Baguiati Murder Case: 'পরিবারকে বলে গেলাম আমরা আছি', মুখ্যমন্ত্রীর নির্দেশে অতনুর বাড়িতে সুজিত বসু

Sujit Bose: অতনুর বাড়ি থেকে বেরিয়ে সুজিত বসু বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন, যাও গিয়ে কথা বলো।  মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন'।

কলকাতা: 'মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশে অতনুর বাড়ি এসেছি। এর পর অভিষেকের বাড়িও যাব'। বাগুইআটির (Baguiati) মৃত ছাত্র অতনু দে-র বাড়ি এসে এমনটাই জানালেন সুজিত বসু (Suhjit Bose)। এদিন সন্ধেবেলা অতনুর বাড়ি আসেন সুজিত বসু (Suhjit Bose), সঙ্গে ছিলেন অদিতি মুন্সিও (Aditi Munsi)। এ দিন পরিবারের সদস্যদের কথা কথা বলেন তিনি। অতনুর বাড়ি থেকে বেরিয়ে সুজিত বসু বলেন, 'মুখ্যমন্ত্রী বলেছেন, যাও গিয়ে কথা বলো।  মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন। পরিবারকে বলে গেলাম আমরা আছি, যাঁরা খুন করেছি দ্রুত অ্যারেস্ট হবে। সর্বোচ্চ শাস্তি পাবে। এখন অভিষেকের বাড়ি যাব। আমার বাড়ি এসেছিলেন মৃত ছাত্রের বাবা। দেখা করেছিলেন, আমি সঙ্গে সঙ্গে সিপি সাহেবকে বলেছিলাম বিষয়টা দেখতে। এটা দুঃখজনক ঘটনা। খারাপ ঘটনা'। 

এই একই দিনে আসেন সিপিও (CP)। বাগুইআটির নিহত মাধ্যমিক পড়ুয়া অতনু দে’র বাড়িতে গেলেন বিধাননগরের পুলিশ কমিশনার
(Bidhannagar police commissionerate )। বাড়ি যাওয়ার পথে বাগুইআটিতে বাধার মুখে পড়ে পুলিশ। নিহত অতনু দে’র বাড়ি যেতে গিয়ে বাধার মুখে পুলিশ। একাধিকবার চেষ্টার পর নিহত অতনু দে’র বাড়িতে ঢুকতে পারে পুলিশ। 

পুলিশের ভূমিকাতেই প্রশ্ন: অপহরণের পর ২ ছাত্রকে নৃশংসভাবে খুন, পুলিশের ভূমিকাতেই প্রশ্ন উঠেছে। ২ সপ্তাহ মর্গে পড়ে ২ ছাত্রের দেহ, গাফিলতি ছিল বসিরহাট পুলিশেরও! বাগুইআটি থানার সঙ্গে এবার প্রশ্নের মুখে বসিরহাট পুলিশ জেলা। হাড়োয়ায় ইট বাঁধা অবস্থায় অভিষেকের দেহ উদ্ধার, তাও কেন খুন বলে সন্দেহ হয়নি পুলিশের?  জলাধারে ইট বাঁধা অবস্থায় অভিষেকের পচাগলা দেহ, কেন করা হয়নি ময়নাতদন্ত? জোড়া মৃতদেহ উদ্ধারের বার্তা পেয়েও কেন নিষ্ক্রিয় ছিল বাগুইআটি থানার পুলিশ? এমনই একাধিক প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়। এ দিকে ইতিমধ্যেই, গাফিলতির অভিযোগে সাসপেন্ড বাগুইআটি থানার আইসি।

সাসপেন্ড IC: ইতিমধ্যেই বাগুইআটির ২ ছাত্রের খুনের ঘটনায় বাগুইআটি থানার (Baguiat Police Station) IC-কে সাসপেন্ড করা হয়েছে। সেইসঙ্গে জোড়া খুনের তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, রাজ্য পুলিশের ডিজি-কে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ জানান, তদন্তের ক্ষেত্রে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানান, পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব নিয়েও তদন্ত করবে সিআইডি। 

আরও পড়ুন: Coal Scam Case: কলকাতায় মন্ত্রীদের আবাসনেও সিবিআই, ভিতরে রয়েছেন মন্ত্রী মলয়, কড়া নিরাপত্তা বাইরে

সেরা শিরোনাম

News Live Updates: বামেদের বুকস্টল ভাঙতে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
বামেদের বুকস্টল ভাঙতে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget