এক্সপ্লোর

Bowbazar Incident: ধ্বংসাবশেষের নীচে চাপা প্রতিশ্রুতিও, চার বছর পরও ঘরছাড়া, আজও ভাড়াবাড়িতে দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা

Kolkata Metro: একটার পর একটা বছর পেরিয়ে যাচ্ছে, সেই সঙ্গেই, এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে ঘরে ফেরানোর প্রতিশ্রুতি যেন চাপা পড়ে যাচ্ছে চার বছর আগে তাঁদেরই ভেঙে পড়া ঘরের ইট-পাথরের নীচে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রাতে ঘুমাতে যাওয়ার আগে আচমকা বিপত্তি। কলকাতার বউবাজারের দুর্গা পিতুরি লেনে আজকের দিনেই এক রাতে ভেঙে পড়েছিল একের পর এক বাড়ি। সেটা ২০১৯ সালের ৩১ অগাস্ট। ওই রাতে একাধিক বাড়িতে বিপজ্জনক ফাটল দেখা দিয়েছিল। রাতদুপুরে কার্যত এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছিল বাসিন্দাদের। তার পর চার বছর কেটে গেলেও, এখনও বাড়ি ফিরতে পারেননি ঘরছাড়া মানুষগুলি। কবে বাড়ি ফেরা হবে তাঁদের? আদৌ ফেরা হবে তো? প্রশ্ন বউবাজার বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত, এখনও ভাড়া বাড়িতে থাকা প্রায় ২০০টি পরিবারের। (Bowbazar Incident)

একটার পর একটা বছর পেরিয়ে যাচ্ছে, সেই সঙ্গেই, এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে ঘরে ফেরানোর প্রতিশ্রুতি যেন চাপা পড়ে যাচ্ছে চার বছর আগে তাঁদেরই ভেঙে পড়া ঘরের ইট-পাথরের নীচে। কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা পিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনেই ঘটে যায় অঘটন। টানেল বোরিং মেশিন দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ খোঁড়ার সময় বিপত্তি বাধে। ভেঙে পড়ে একাধিক বাড়ি। অনেক বাড়িতে ধরে বিরাট বিরাট ফাটল। (Kolkata Metro)

সেই রাতে বিপর্য়য় নেমে আসার পর, কয়েক পুরুষের ভিটে ছেড়ে স্থানীয় বাসিন্দাদের উঠতে হয়, ভাড়া বাড়িতে। এখনও সেখানেই দিন কাটছে প্রায় ২০০টি পরিবারের। বাড়ি ফেরার আশা মাঝে সামান্য উজ্জ্বল হয়েছিল। কিন্তু ২০২২-এ ফের নেমে আসে বিপর্যয়। আদৌ কি বাড়ি ফেরা হবে মানুষগুলির? এই প্রশ্ন তুলে, বৃহস্পতিবার মোমবাতি হাতে বউবাজারে বিক্ষোভ দেখালেন বিপর্যয়ে ক্ষতিগ্রস্তরা। মোমবাতি মিছিল থেকে বউবাজার মাটি ও মানব কল্যাণ সোসাইটির সম্পাদক সঞ্জয় সেনের গলায় দীর্ঘশ্বাস ধরা পড়ে। বলেন, "দু'বছরে ফিরিয়ে দেবে বলেছিল। জীবদ্দশায় ফিরতে পারব কিনা জানি না।"

আরও পড়ুন: Abhishek Banerjee : ইডি-র তদন্ত ও তল্লাশি আদালতের নজরদারিতে আনার আবেদন, কোর্টের দ্বারস্থ অভিষেক

দুর্গা পিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনের ওই বিপর্যয় স্থলে কারও দোতলা বাড়ি ছিল। কেউ বাড়ির নীচে চেম্বার করতেন। কারও আবার বাড়ির নীচেই ছিল ছাপাখানা। ভাড়া বাড়িতে মাথা গোঁজার ঠাঁইটুকু মিলেছে ঠিকই। তবে এমন ভাবে তো থাকার কথা ছিল না? বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত, পেশায় চিকিৎসক প্রদীপ লাহা বলেন, "বাড়ির নীচে চেম্বার ছিল। বাড়ি ভেঙে গিয়েছে। মেট্রো থেকে ঘর দিয়েছিল। ঘুপচি ঘরে ডাক্তারি হয়? উপায় নেই।" ক্ষতিগ্রস্ত সুদীপ্ত শীল বলেন, "বাড়ির নীচে ছাপাখানা। মেশিন চুরমার। ঘর দিয়েছিল। ছাপাখানা করার ঘর পাইনি, মেশিন পাইনি। জনস্বার্থে করছে, আমরাও স্যাক্রিফাইস করছি। ক্ষোভের কথা।"

এই অনিশ্চয়তার শেষ কোথায়, আশা দেখাতে পারছেন না খোদ তৃণমূল কাউন্সিলরও। ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, "সবাইকে এগিয়ে আসতে হবে। সত্যি বলতে কী , কবে হবে কেউ জানে না।" প্রতিশ্রুতি সত্যি হবে কবে? অপেক্ষায় ক্ষতিগ্রস্তরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget