এক্সপ্লোর

Humayun Kabir : প্রস্তাবিত সভার আগে ব্রিগেডে হুমায়ুন, দেখতেই 'গো ব্যাক' স্লোগান তৃণমূলকর্মীদের !

Humayun Kabir Brigade : তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক সাসপেন্ডেড তৃণমূল নেতার।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:  ব্রিগেডে হুমায়ুন কবীরকে 'গো ব্য়াক' স্লোগান তৃণমূলকর্মীদের। প্রস্তাবিত সভার আগে এদিন ব্রিগেডে যান হুমায়ুন কবীর। সেখানেই 'গো ব্য়াক' স্লোগান দেওয়া হল হুমায়ুনকে।৩১ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সভার পরিকল্পনা হুমায়ুনের। তার আগে আজ মাঠ পরিদর্শনে এলেন, মাঠ পরিদর্শনের পর সভার জন্য অনুমতি চাইবেন হুমায়ুন কবীর।  

আরও পড়ুন, 'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ

তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক সাসপেন্ডেড তৃণমূল নেতার। পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভাবমূর্তির সরকার আনতে চাই, জানিয়েছেন এদিন হুমায়ুন কবীর। 'বাবরি মসজিদ হবে, সমাবেশও হবে' , কে কী বলল, কিছু যায় আসে না, বললেন হুমায়ুন কবীর। 

প্রশ্ন : তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে ..

হুমায়ুন কবীর: দেখাতেই পারে।

প্রশ্ন : বিজেপির দালাল বলছে আপনাকে..

হুমায়ুন কবীর: কে কার দালাল, সেটা সময় কথা বলবে।

দলের বয়স সবে ১৪ দিন। ১ লা ফেব্রুয়ারি, ব্রিগেডে লক্ষ লক্ষ লোক নিয়ে সভা করার টার্গেট ঠিক করেছেন হুমায়ুন কবীর। তার জন্য সোমবার এসেছিলেন ব্রিগেডের মাঠ পরিদর্শনে। জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান, সাসপেন্ডেড তৃণমূল নেতা  হুমায়ুন কবীর বলেন, ১ লা ফেব্রুয়ারি অনুমতি পেলে সভা করব। ১০ লক্ষ লোক হবে।কিন্তু সেখানেই কাটল তাল। হঠাৎ হুমায়ুন কবীরকে মাঠের মধ্যেই পড়তে হল বিক্ষোভের মুখে। বিক্ষোভকারী তৃণমূল কর্মী মহম্মদ আজাদ বলেন, ইনি (হুমায়ুন কবীর) বিজেপির দালাল। ওঁকে কথা বলার জন্য় দাঁড়াতে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দূরের কথা, ও পালাচ্ছে... হুমায়ুন কবীর পালাচ্ছে। ওকে দু'মিনিট দাঁড়িয়ে কথা বলতে বলুন।এরপর হুমায়ুন কবীরের গাড়ির সামনেও গো ব্যাক স্লোগান দেন তাঁরা। হাতে ব্যাট। হুমায়ুন কবীর যখন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছেন তখনই পিছন থেকে বাইকে করে আসে কয়েকজন। 

প্রশ্ন: এখানে নিজে এসেছেন? না কেউ পাঠিয়েছে? 

মহম্মদ আজাদ, বিক্ষোভকারী তৃণমূল কর্মী : এখানে এসেছি ক্রিকেট খেলতে। 

প্রশ্ন: কিন্তু ব্রিগেডের মাঠে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে গো ব্যাক স্লোগান দেওয়া এরা কারা? 
 
মহম্মদ আজাদ, বিক্ষোভকারী তৃণমূল কর্মী : বিজেপির লোক। পশ্চিমবঙ্গের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। 

প্রশ্ন: আপনারা? 

মহম্মদ আজাদ, বিক্ষোভকারী তৃণমূল কর্মী :আমরা সাধারণ কর্মী। 

প্রশ্ন: কোথায় বাড়ি? 

মহম্মদ আজাদ, বিক্ষোভকারী তৃণমূল কর্মী : গার্ডেনরিচে বাড়ি। কলকাতা বন্দর। 

প্রশ্ন: কোনও রাজনৈতিক দল করেন কি?

মহম্মদ আজাদ, বিক্ষোভকারী তৃণমূল কর্মী :হ্য়াঁ। রাজনৈতিক দল করি। তৃণমূল করি। তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। 

এরপরই আবার এই নিয়ে আলাদা করে সাংবাদিক বৈঠক করেন হুমায়ুন কবীর। সেখান থেকে অল আউট আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুমায়ুন কবীর বলেন, কয়েকজন বিজেপির দালাল বলেছে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় কার দালাল? দুধেল গাইরা জোড়া পায়ে লাথি মারবে এবার। টিএমসিকে চ্যালেঞ্জ করছি খেলা হোক ১ ফেব্রুয়ারি। জোটে যারা থাকবে তারা ওইদিন ব্রিগেডের মঞ্চে থাকবে । ব্রিগেডে সভা হলে কি ওইদিন বড় কোনও চমক দেবেন হুমায়ুন কবীর? সেটাই এখন দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Minister Son Kidnap: মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
SSC Scam : গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ জনকে জামিন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় সহ তালিকায় আর কারা ?
SSC Scam : গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ জনকে জামিন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় সহ তালিকায় আর কারা ?

ভিডিও

STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget