এক্সপ্লোর

Kolkata Building Collapsed: আদালতে শুনানির কারণে গার্ডেনরিচে আপাতত বন্ধ বিপজ্জনক বাড়ি ভাঙা

KMC: এদিন বাড়ি ভাঙতে গেলে পুরসভার কর্মীদের বাধা দেন আবাসনের বাসিন্দাদের একাংশ।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: গার্ডেনরিচে (Garden Reach Building Collapsed) আপাতত বাড়ির বিপজ্জনক অংশ ভাঙা বন্ধ রাখল পুরসভা (KMC)। পুরসভার তরফে জানানো হয়েছে আদালতের শুনানির কারণেই আপাতত ভাঙার কাজ বন্ধ রাখা হয়েছে। এদিন বাড়ি ভাঙতে গেলে পুরসভার কর্মীদের বাধা দেন আবাসনের বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়েই বাড়ি ভাঙতে এসেছে পুরসভার কর্মীরা। জমির মালিকের অভিযোগ, বাড়ির বিপজ্জনক অংশ না ভেঙে তাঁর দিকের অংশ ভাঙা হচ্ছে।  

বাড়ি তৈরি নিয়েও বিতর্ক, ভাঙতে গিয়েও বিতর্ক। হেলে পড়া বাড়ির বিপজ্জনক অংশ ভাঙা নিয়ে চরম উত্তেজনা দেখা দিল গার্ডেনরিচে। জমির মালিক ও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন পুলিশ ও পুরকর্মীরা। ৮ আম আগের নোটিস কার্যকর করতে গিয়েও থমকে গেল কাজ। পুরসভা জানিয়েছে, আপাতত স্থগিত রাখা হয়েছে কাজ। 

কদিন আগেই গার্ডেনরিচে বেআইনি বাড়ি ধসে গিয়ে প্রাণ কেড়েছে ১২ জনের। এবার গার্ডেনরিচেই বাড়ির বিপজ্জনক অংশ ভাঙা নিয়ে বিপুল উত্তেজনা তৈরি হয়। ৮ মাস আগে নাকি নোটিশ দেওয়া হয়েছিল। সেটা নিয়ে কাজ করতে গিয়েও থমকে যেতে হল। প্রবল বাধার মুখে পড়ে পিছু হঠতে হল পুলিশ ও প্রশাসনকে।  

জমির মালিকের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, বিপজ্জনক অংশ না ভেঙে বাড়ির ভাল অংশ ভেঙে ফেলা হচ্ছিল। একদিকে যেমন কোনওরকম নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ। তেমনই বাড়িটি উপর থেকে না ভেঙে নীচ থেকে ভাঙা হচ্ছিল বলে অভিযোগ।   

জমির মালিক গণেশ কেশরী বলেন, 'পুলিশ কোনও কথা শুনছে না। পুলিশ আমাদের খেদিয়ে দিচ্ছে। তাড়াচ্ছে। তাড়িয়ে দিচ্ছে পুলিশ। তাড়িয়ে দিচ্ছে পুলিশ। আত্মহত্যা করব। না পেলে আত্মহত্যা করব। প্রশাসন যদি না দেয়, আত্মহত্যা করব।' জমির মালিকের স্ত্রীর অভিযোগ, পুলিশ কোনও কাগজ দেখায়নি, উল্টে চুপচাপ চলে যেতে বলেছে।

কদিন আগেই মাঝরাতে বিপর্যয় ঘটেছিল গার্ডেনরিচের পাহাড়পুরে। নির্মীয়মাণ অবৈধ বহুতল ভেঙে পড়ে মৃত্যু হয় ১২ জনের। তারপরই এলাকায় অবৈধ নির্মাণের একের পর এক অভিযোগের পাশাপাশি সবার নজরে পড়ে পাহাড়পুর রোডের J474B ও J474C বহুতল দু'টি। একটি বহুতলের গায়ে হেলে পড়েছে আরেকটি। এবিপি আনন্দে সেই ছবি দেখে হইচই পড়ে যায়।

কলকাতা পুরসভা সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় ২০২৩-এ জুলাই-অগাস্টে। বাড়িটি শুধু বেআইনিভাবে তৈরিই হয়নি তলা থেকে ফ্ল্যাটের আয়তনও অবৈধভাবে বাড়িয়ে নেওয়া হয়েছে। আট মাস পর, বৃহস্পতিবার সেই নির্দেশ কার্যকর করতে আসেন পুরকর্মীরা।  ওপরের তলায় বাসিন্দারা থাকলেও নীচের তলাগুলি ভাঙার কাজ শুরু হয়। পুলিশ ও পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় কথা কাটাকাটি। পুলিশ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের। জমির মালিকের অভিযোগ, তিনি বিজেপি করেন বলে তাঁর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ফের ইডি হেফাজতে কেজরিওয়াল! এবার কতদিন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget