এক্সপ্লোর

Kolkata News : কলকাতায় 'বাস থেকে খুলতে বাধ্য করা হয়েছে গেরুয়া পতাকা', প্রতিবাদে BJP, নিন্দায় দেবাংশুও !

ঘটনার কড়া নিন্দা করা হয়েছে বিজেপির আইটি সেলের তরফে। অন্য দিকে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্যও এই ঘটনার নিন্দা করেছেন সোশ্য়াল মিডিয়ায়।

কলকাতা : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হচ্ছে। এবার সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বড় দাবি করেছেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। এই ঘটনার কড়া নিন্দা করা হয়েছে বিজেপির আইটি সেলের তরফে। অন্য দিকে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্যও এই ঘটনার নিন্দা করেছেন সোশ্য়াল মিডিয়ায়। তবে দেবাংশু এক যোগে আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধেও। 

দিনকয়েক আগে কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। সোশাল মিডিয়ায় বাস থেকে গেরুয়া পতাকা খুলে ফেলার ছবি পোস্ট করে তিনি লেখেন, ''গেরুয়া কেবল একটি রঙ নয়, এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ সহ অগণিত সাধু, যাঁরা মানবতার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাঁরা গর্বের সঙ্গে এই রঙ পরিধান করেন। আমাদের জাতীয় পতাকায় এটি সাহস ও ত্যাগের প্রতীক।'

পুলিশের সামনে ইসলামপন্থীরা বাস চালককে পতাকা নামিয়ে ফেলতে বাধ্য করে বলে সোশাল মিডিয়ায় অভিযোগ তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও তীব্র আক্রমণ করেছেন তিনি। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রেখেছেন তিনি। অমিত মালব্য ছাড়াও বঙ্গ বিজেপির একাধিক জনকে ইদানীং এই প্রসঙ্গে পোস্ট করতে দেখা গিয়েছে। তবে এবার ঘটনার নিন্দা করে পোস্ট করলেন তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যও। দেবাংশু কিন্তু যুগপৎ আক্রমণ করেছেন বিজেপিকেও। 

বাস থেকে গেরুয়া পতাকা খোলার ছবি প্রকাশ্যে আসার পরে তার নিন্দা করেছেন তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, আমার এমন মানুষ পছন্দ যাঁরা নিজের ঘর ঝাড় দেওয়ার পছন্দ করেন। হিন্দুদের মধ্যে থেকে যেমন বিজেপির মতো অসভ্যদের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে, সেভাবেই মুসলমানদের মধ্যে থেকে এইসব অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: জোড়াফুল প্রতীক ও নাম ফ্রিজ করল কমিশন! কেন এমন সিদ্ধান্ত ? উপনির্বাচনের ভবিষ্যৎ কী ?
জোড়াফুল প্রতীক ও নাম ফ্রিজ করল কমিশন! কেন এমন সিদ্ধান্ত ? উপনির্বাচনের ভবিষ্যৎ কী ?
TMC Symbol Freeze : তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'ফ্রিজ' ! এবার কোন চিহ্নে লড়বে 'কালীঘাট' ও 'ঋতব্রত' শিবির?
আজ সকাল ১১টা, তৃণমূলের দুই পক্ষ কী করবে? কোন পক্ষ প্রতীক নিয়ে কী ভাবছে?
TMC Name-Symbol Freeze: TMC'র নাম ও প্রতীক 'ফ্রিজ', উপনির্বাচনের ভবিষ্যৎ কী ? ভোটে লড়তে গেলে কী করতে হবে তৃণমূলের দুই শিবিরকে ?
TMC'র নাম ও প্রতীক 'ফ্রিজ', উপনির্বাচনের ভবিষ্যৎ কী ? ভোটে লড়তে গেলে কী করতে হবে তৃণমূলের দুই শিবিরকে ?
Suvendu Adhikari PA : 'শুভেন্দুবাবুর রথকে উল্টো করে...' অভিষেকের কোন হুমকির কথা মনে করালেন চন্দ্রনাথের মা? চাঞ্চল্যকর দাবি
'শুভেন্দুবাবুর রথকে উল্টো করে...' অভিষেকের কোন হুমকির কথা মনে করালেন চন্দ্রনাথের মা? চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget