এক্সপ্লোর

Cryptocurrency: ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে প্রতারিত কলকাতার ব্যবসায়ী, খোয়ালেন ১৮ লক্ষ টাকা

Cryptocurrency Fraud Case: সাঙ্কেতিক মুদ্রা, যাকে বলে ক্রিপ্টোকারেন্সি। দেখা বা ছোঁয়া যায় না। তৈরি হয় অনলাইনে এবং ব্যবহৃতও হয় অনলাইনে, ডিজিটাল মাধ্যমে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: বাস্তবে অস্তিত্ব না থাকলেও তার চাহিদা তুঙ্গে। ব্যবহারের পাশাপাশি, দিন দিন বাড়ছে ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) দাম। সেই সঙ্গে বাড়ছে প্রতারণাও। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।  অন্যদিকে, ব্যক্তিগত তথ্য বেহাত হওয়া আটকাতে অডিটের দাবিতে কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) দ্বারস্থ ফলতার এক শিক্ষক। ২৭ তারিখ শুনানি।

বিটকয়েন (Bitcoin)... ইথেরিয়াম ... বা তেথার। যে নামেই ডাকা হোক না কেন, কোনওটিরই অস্তিত্ব নেই। সবই সাঙ্কেতিক মুদ্রা, যাকে বলে ক্রিপ্টোকারেন্সি। দেখা বা ছোঁয়া যায় না। তৈরি হয় অনলাইনে এবং ব্যবহৃতও হয় অনলাইনে, ডিজিটাল মাধ্যমে। যার ওপর নিয়ন্ত্রণ নেই বিশ্বের কোনও ব্যাঙ্কের, কোনও প্রশাসনের। বাস্তবে অস্তিত্ব না থাকলেও দিন দিন ব্যবহার ও দাম বাড়ছে ডিজিটাল মুদ্রার। সেইসঙ্গে বাড়ছে প্রতারণাও। 

কলকাতার এক ব্যবসায়ীর দাবি, কিছুদিন আগে তাঁর মোবাইল ফোনে একটি লিঙ্ক আসে। ক্লিক করতেই স্ক্রিনে ফুটে ওঠে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির দাম। পরে একটি নম্বর দিয়ে বলা হয়, যত টাকা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা হবে, তার দ্বিগুণ টাকা পাওয়া যাবে। অভিযোগ, ১৮ লক্ষ টাকা বিনিয়োগ করে তিনি প্রতারিত হন। এরপরই পুলিশের দ্বারস্থ হন ব্যবসায়ী। 

কলকাতা পুলিশ (সাইবার ক্রাইম) ডেপুটি কমিশনার বিদিশা কালিতা বলেন, এক্সচেঞ্জ তৈরি করে মানুষকে চিটিং করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেন, "এক্সচঞ্জ তৈরি বিনিয়োগ করা হয়..... আইপি ট্র্যাক করা যায় না।" অন্যদিকে, ব্যক্তিগত তথ্যের অডিট চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ফলতার বাসিন্দা এক শিক্ষক। তাঁর দাবি,  কিছুদিন আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্থানীয় শাখায় ঋণের জন্য আবেদন করতে গিয়ে জানতে পারেন, তাঁর প্যান কার্ড ও আধার কার্ডের তথ্য ব্যবহার করে ২০১৪ থেকে ২১-এর মধ্যে ১৫ বার মোট ৩৭ লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে। ফলতা থানায় অভিযোগ করেন তিনি। 


পাশাপাশি, শুক্রবার আদালতে রিট পিটিশন দাখিল করেন। শিক্ষকের অভিযোগ, বিভিন্ন জরুরি কাজের জন্য দেওয়া প্যান ও আধার কার্ডের তথ্য বেহাত হচ্ছে। সেই তথ্য ব্যবহার করে ঝণও নেওয়া হচ্ছে। তাঁর আবেদন, ব্যক্তিগত তথ্য কীভাবে কোথায় যাচ্ছে, তা নিয়ে অডিট হোক। আদালত সূত্রে খবর, গৃহীত হয়েছে আবেদন। আগামী ২৭ তারিখ শুনানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget