এক্সপ্লোর

Kolkata: ২১ বছর পর সন্তানের অকালমৃত্যুর বিচার পেলেন কলকাতার দম্পতি, ১ কোটি জরিমানা হাসপাতালের

Kolkata News: জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতে ১ কোটি টাকা জরিমানা চেন্নাইয়ের হাসপাতাল ও চিকিত্সকের। সন্তানের অকাল মৃত্যুর বিচার পেলেন কলকাতার দম্পতি।

সন্দীপ সরকার, কলকাতা: জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতে ২১ বছরের আইনি লড়াই। সন্তানের অকাল মৃত্যুর বিচার পেলেন কলকাতার দম্পতি। গাফিলতির জন্য ১ কোটি টাকা জরিমানা চেন্নাইয়ের হাসপাতাল ও চিকিত্সকের।  ২ দশকের আইনি যুদ্ধের পর মিলল বিচার। জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতে ১ কোটি টাকা জরিমানা চেন্নাইয়ের হাসপাতাল ও চিকিত্সকের। সন্তানের অকাল মৃত্যুর বিচার পেলেন কলকাতার দম্পতি।

কী হয়েছিল? 

সালটা ১৯৯৮। ক্যালকাটা বয়েজ স্কুলের ক্লাস টুতে পড়ত অনামিত্র মোদক। পরিবার সূত্রে খবর, ৮ বছর বয়সে ম্যালেরিয়া হয় তার। জ্বর থেকে সেরে উঠলেও ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। কলকাতার বেশ কয়েকটি হাসপাতালে দেখানোর পর ২০০০ সালের ১২ জুন বাবা-মা ছেলেকে নিয়ে যান চেন্নাই-এর শঙ্কর নেত্রালয়ে। 


জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত সূত্রে খবর, তদন্ত কমিশনের তদন্তে উঠে আসে, চোখ দেখে চেন্নাই-এর শঙ্কর নেত্রালয়ের চিকিত্সক জানান, মাইনর স্কুইন সার্জারি করতে হবে। বালকের হার্টের সামান্য ত্রুটি থাকলেও হৃদরোগ বিশেষজ্ঞ জানান, অ্যানাস্থেসিয়ায় কোনও অসুবিধা হবে না। কিন্তু ১৪জুন অস্ত্রোপচার শুরুর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অনামিত্রর। তদন্তে জানা গিয়েছে, অ্যানাস্থেসিয়া করার সময় যখন গলা দিয়ে টিউব ঢোকানো হচ্ছিল, তখন ছাত্রর গলার মাংসপেশীতে সমস্যা দেখা দেয়। মাংসপেশী শিথিল করার জন্য ইঞ্জেকশন দেন চিকিত্সক। ৮ বছর বয়সী কাউকে ওই ইঞ্জেকশন দেওয়া যাবে না- প্রস্তুতকারী সংস্থার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেওয়া হয়।

আরও পড়ুন, ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে আজ মমতার পদযাত্রা, গাড়ির রুটবদল শহরে

২০০১ সালের ২মে জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন মৃত ছাত্রের বাবা-মা। আদালতের নির্দেশে চেন্নাইয়ে কমিশন তৈরি করা হয়। জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত সূত্রে খবর, কমিশনের তদন্তেই এই সব তথ্য উঠে আসে।  

কী রায় দেওয়া হল? 

২১ বছর পর জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত রায় দিয়েছে, চিকিত্সায় গাফিলতির জন্য হাসপাতালকে জরিমানা দিতে হবে ৮৫ লক্ষ টাকা, অ্যানাস্থেসিস্টকে দিতে হবে ১০ লক্ষ, এবং চক্ষুরোগ বিশেষজ্ঞ দেবেন ৫ লক্ষ টাকা। সেই সঙ্গে মামলার খরচ বাবদ হাসপাতালকে দিতে হবে আরও ১ লক্ষ টাকা। ৬ সপ্তাহের মধ্যে ওই টাকা দিতে হবে। না হলে দিলে ৯ শতাংশ হারে সুদ।  

এখন কসবার রাজডাঙায় থাকেন অনামিত্রর অবসরপ্রাপ্ত শিক্ষিকা মা এবং সিইএসসি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাবা। হাসপাতাল উচ্চ আদালতে যেতে পারে, সেই কথা মাথায় রেখে চলছে নতুন লড়াইয়ের প্রস্তুতি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget