এক্সপ্লোর

Kolkata News: শহরে চলন্ত গাড়িতে মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধৃত আনন্দপুরের যুবক

Kolkata News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মূক ও বধির ওই তরুণীকে গাড়িতে তোলেন অভিযুক্ত। চলন্ত গাড়িতেই তাঁর উপর নিদারুণ অত্যাচার চালানো হয়।

কলকাতা: শহর কলকাতার (Kolkata News) বুকে এ বার চলন্ত গাড়িতে মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ।  অভিযুক্ত ইএম বাইপাস (EM Bypass) সংলগ্ন আনন্দপুর (Anandapur) এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে গাড়িতে তুলে নির্যাতন করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা ইতিমধ্যে তাঁকে শনাক্তও করেছেন।

বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ধৃতের নাম করিম আলম ওরফে রাজা। শুক্রবার সকালে প্রগতি ময়দান থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এ দিন তাঁকে আদালতেও তোলা হয়। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন অভিযুক্ত। তাঁর জেরা চলছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মূক ও বধির ওই তরুণীকে গাড়িতে তোলেন অভিযুক্ত। চলন্ত গাড়িতেই তাঁর উপর নিদারুণ অত্যাচার চালানো হয়। তার পর মাঝ রাস্তায় নির্যাতিতাকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান অভিযুক্ত। 

আরও পড়ুন: WB Corona Cases: রাজ্যে দৈনিক মৃত্যু ৩০-এর ওপরেই, উদ্বেগ বাড়িয়ে সংক্রমিত ৩৮০৫ জন

অভিযুক্ত চলে গেলেও, রাতেই প্রগতি ময়দান থানায় হাজির হন নির্যাতিতা ওই তরুণী। গোটা ঘটনার কথা জানান পুলিশকে। তার পর সিসিটিভি ফুটেজের সঙ্গে তাঁর দাবির মিল খুঁজে পায় পুলিশ। সেই মতো এ দিন সকালে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। টি আই প্যারেডে তাঁকে শনাক্ত করেন নির্যাতিতা। আদালতে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের তরফে, যা মঞ্জুর হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

এখনও পর্যন্ত অত্যন্ত তৎপরতার সঙ্গেই গোটা বিষয়টি সামলেছে প্রগতি ময়দান থানার পুলিশ। কিন্তু শহরের বুকে, বাইপাসের মতো জায়গায় এমন ঘটনা কী ভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

উল্লেখ্য, বিগত কিছু সময় ধরে আনন্দপুর এলাকা থেকে একাধিক অপরাধমূলক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি সেখানে এক মার্বেল ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকান দখলের চেষ্টার অভিযোগ ওঠে। ব্যবসায়ীর দোকানে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। ওই ঘটনায় ন’জনকে গ্রেফতার করে পুলিশ। এক মহিলার উপর অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে  সেখানেই আক্রান্ত হন সমাজকর্মী নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। তাঁর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় অভিযুক্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget