এক্সপ্লোর

Kolkata Death : মাঝ পুকুরে ভেসে উঠল দেহ, ডিপ্রেশনে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ ? চাঞ্চল্য রানিকুঠিতে

Police : বছর চারেক আগে এই রানিদিঘি থেকেই এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : রানিকুঠির (Ranikuthi) রানিদিঘি থেকে উদ্ধার হল বছর চল্লিশের এক ব্যক্তির দেহ। স্থানীয় সূত্রে খবর, বাজারে প্রচুর টাকা দেনা হয়েছিল ওই ব্যক্তির। সেই থেকে ডিপ্রেশনে কি আত্মহত্যা, না কি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ। 

পুকুরে ভেসে উঠল মৃতদেহ। বৃহস্পতিবার ভোরবেলায় এই দৃশ্য দেখে চমকে ওঠে রানিকুঠির রানিদিঘি এলাকার পথচলতি মানুষ। সঙ্গে সঙ্গে নেতাজিনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারাই মৃতদেহ শনাক্ত করেন। পুলিশ সূত্রে খবর, মৃত বছর -৪০এর জয়দীপ নন্দ। রানিকুঠিরই বাসিন্দা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিলেন জয়দীপ। বাজারে প্রচুর টাকা দেনাও হয়েছিল তাঁর। তবে কি দেনার দায়ে ডিপ্রেশনে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি ? নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে ? খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ। এর আগে বছর চারেক আগে এই রানিদিঘি থেকেই এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন- ৫ বছরের ডিগ্রির বদলে ৩ বছরের ডিপ্লোমায় ডাক্তার ! মুখ্যমন্ত্রীর প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া চিকিৎসক মহলে

সপ্তাহ দুয়েক আগেই পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের (Brother Death)। মৃতদের নাম শীতল ধানুকা ও শুভদীপ বড়ুয়া বলে জানিয়েছে পুলিশ। দুজনেই নাবালক। দুজনেরই বাড়ি বেহালার কালীতলা আশুতি থানার অন্তর্গত জগন্নাথপুরের গোষ্ঠ তলায়। হঠাতই স্থানীয় এক মহিলা প্রথম দেখতে পান, দুই যুবক জলে ডুবে যাচ্ছে। তাঁরই চেঁচামেচিতে স্থানীয় লোকজন দুজনকে তোলার চেষ্টা করলেও বহুক্ষণ বাদে তা সম্ভব হয়। ঘটনাস্থলে আসে কালিতলা আশুতি থানার পুলিশ। ২ নাবালককেই পুকুর থেকে তুলে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় নামে শোকের ছায়া। দোলের দিন কার্যত একই ধরনের দুটি ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। 

কলকাতার দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় মার্চের গোড়ায়। মানিকতলার অরবিন্দপল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ। অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার।     

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রেপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রেপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget