এক্সপ্লোর

Kolkata Dhaka Bus Service: আরও দৃঢ় দুই বাংলার মৈত্রী! নতুন রুটে কলকাতা-ঢাকা বাস পরিষেবা চালু

North 24 Parganas News: ভারত বাংলাদেশের যাত্রীদের ভোগান্তি কমাতে চালু হচ্ছে কলকাতা-ঢাকা বাস পরিষেবা। এদিন শুরু হল তারই মহড়া।

আব্দুল ওয়াহাব, বসিরহাট: আরও দৃঢ় হচ্ছে দুই বাংলার বন্ধন। এবার আরও একটি রুটে কলকাতা-ঢাকা বাস (Kolkata Dhaka Bus Service) পরিষেবা চালুর ভাবনা। দুপারের যাত্রীদের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ। বসিরহাট ঘোজাডাঙা সীমান্ত দিয়ে চলবে বাস। এদিন তারই মহড়া হল সীমান্তে।

আরও একটি পথে জুড়বে দুই বাংলা: ভারত বাংলাদেশের যাত্রীদের ভোগান্তি কমাতে চালু হচ্ছে কলকাতা-ঢাকা বাস পরিষেবা। এদিন শুরু হল তারই মহড়া। ঢাকা থেকে একটি বাস সরাসরি যাত্রীদের নিয়ে আসে বাংলাদেশের ভোমরা বর্ডারে। ঘোজাডাঙা হয়ে সরাসরি তাঁদের নিয়ে যাওয়া আসা হয় কলকাতায়। ঠিক একই ভাবে কলকাতা থেকেও একটি মিনি বাস করে যাত্রীদের ঘোজাডাঙায় নিয়ে গিয়ে সেখান থেকে বাংলাদেশে ভোমরা বর্ডারে নিয়ে গিয়ে ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয় যাত্রীদের।                    

ঘোজাডাঙা স্থল বন্দর দিয়ে দু’দেশের যাত্রীদের যাতায়াত দীর্ঘদিনের। তবে পরিবহন ব্যবস্থা সেই তুলনায় খুবই নগণ্য। তাই সরাসরি বাস পরিষেবা চালু হলে দুদেশের যাত্রীদের ভোগান্তি কমবে। পাশাপাশি দুঘণ্টা সময় কম লাগবে এই রাস্তা দিয়ে। এমনটাই দাবি গ্রিনলাইন পরিবহনের কর্ণধার সঞ্জয় মজুমদারের। যাত্রীদের সুবিধার কথা ভেবে মঙ্গলবার তার মহড়া শুরু হল এপারের ঘোজাডাঙা সীমান্ত ও ওপারের ভোমরা বর্ডারে। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে সরাসরি যাত্রী নিয়ে একটি বাস পৌছায় ভোমরা সীমান্তে। অপরদিকে কলকাতা থেকে একটি বাস যাত্রী নিয়ে আসে ঘোজাডাঙা বর্ডারে। আপাতত যাত্রী এক্সচেঞ্জ করে আজকের মহড়া সম্পন্ন হয়। আগামী এক মাসের মধ্যে সরাসরি এই পরিষেবা চালু হবে।                            

বাংলাদেশের যাত্রীদের ফুল মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানান ঘোজাডাঙা এক্সপোর্টাস্ ও ইমপোর্টাস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সরাসরি যাত্রী পরিষেবা তাঁদের দীর্ঘ দিনের দাবি। ব্যবসায়ী রাজু সাহাজি বলেন এই পথে পরিবহন ব্যবস্থা চালু থাকলে আমদানি রফতানি ব্যবসার ভিত আরও সুদৃঢ় হবে। এই পরিষেবা চালু হওয়াতে খুশি বাংলাদেশী যাত্রীরা। পরিষেবা চালু হয়ে দুই বাংলার নতুন দুয়ার উন্মোচন হবে। বাংলাদেশের ঢাকা, সাতক্ষীরা, খুলনা ও ভারতের বসিরহাট, কলকাতার মানুষের আত্মীয়তা ও ব্যাবসার বন্ধন আরও মজবুত হবে এমনটাই দাবি ওপার বাংলার যাত্রী শেখ মাহিনুল হকের।

আরও পড়ুন: South 24 Parganas: বইছে ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র, পরিস্থিতি মোকাবিলায় খোলা হল কন্ট্রোল রুম

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Suvendu Adhikari: 'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget