এক্সপ্লোর

BJP Rally Chaos : দমদম রোডে মিছিলে বাধা দেওয়ায় পথ অবরোধ বিজেপির, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি

Kolkata News : কিছুক্ষণের মধ্যেই পুলিশ হটিয়ে দেয় বিক্ষোভকারীদের। উত্তর কলকাতার ভারপ্রাপ্ত বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ ১১ জনকে আটক করা হয়। 

সমীরণ পাল : বিজেপির মিছিল (BJP Rally) ঘিরে ধুন্ধুমার দমদম রোডে। চিড়িয়ামোড়ে পথ অবরোধ বিজেপির। দমদম রোডে মিছিলে বাধা দেওয়ায় পথ অবরোধ বিজেপির। অবরোধকারীদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি। যা থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

উত্তর কলকাতার বিজেপি-র তরফে অভিযোগ করা হয় তৃণমূলের সন্ত্রাসের। তাঁদের অভিযোগ ছিল, যে কোনও কর্মসূচি করতে গেলেই শাসক শিবিরের পক্ষ থেকে তাদের বাধার মুখে পড়তে হয়। পড়তে হয় তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে। প্রথমে দমদম রোডে মিছিল করতে গিয়েও তৃণমূল (TMC) সমর্থকদের বাধা দেয় বলেই অভিযোগ। তারা ঘুরে বিটি রোড ধরে চিড়িয়ামোড়ের কাছে এলে পুলিশের পক্ষ থেকে মিছিল আটকানো হয় বলেও অভিযোগ। পুলিশ (Police) বাধা দিলে চিড়িয়ামোড়ে পথ অবরোধ শুরু করে বিজেপি। শুরু হয়ে যায় ধস্তাধস্তি, বচসা। যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশ হটিয়ে দেয় বিক্ষোভকারীদের। উত্তর কলকাতার ভারপ্রাপ্ত বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ ১১ জনকে আটক করা হয়। 

আরও পড়ুন- 'একটা বুথেও স্থান দেবেন না' এবার বিরোধীদের 'ঝাঁটাপেটা' দাওয়াই তৃণমূল বিধায়কের

গত সপ্তাহেই বালুরঘাটে আদিবাসী মহিলাদের (Tribal Women) দণ্ডি দেওয়ার ঘটনার প্রতিবাদে বিজেপির (BJP) মিছিল করেছিল। যেখানেও উঠেছিল হুগলির চুঁচুঁড়ায় (Chunsura) বিজেপির প্রতিবাদ মিছিল। থানায় স্মারকলিপি দিতে গেলে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। শেষপর্যন্ত বিজেপির একটি প্রতিনিধি দল থানায় গিয়ে স্মারকলিপি দিয়ে আসে। দণ্ডিকাণ্ডের প্রতিবাদে বালুরঘাটে (Balurghat) মিছিল (BJP Rally) করল বিজেপি যাতে অংশ নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। সেখান থেকেই সুকান্ত বলেন, 'দণ্ডিকাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। অবিলম্বে এসসি (sc), এসটি (ST) অ্যাক্টে এফআইআর দায়ের করা উচিত ছিল। ঘটনা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি।'বালুরঘাটের মিছিল থেকে দণ্ডিকাণ্ডে সুর চড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। গতমাসের শেষে রাজ্যের কৃষকদের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে আজ পথে নামছে বিজেপি বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসছেন রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সদস্যরা। বেলা ১২টায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে। রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।                                              

সেরা শিরোনাম

Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়ে টানাটানি বিরোধীদের, 'সে নাবালক জানতাম', বার্তা শমীক ভট্টাচার্যের
চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়ে টানাটানি বিরোধীদের, 'সে নাবালক জানতাম', বার্তা শমীক ভট্টাচার্যের

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget