এক্সপ্লোর

Kolkata News : 'মেয়ে অটিজ়ম আক্রান্ত, বাবা ছিলেন ডিপ্রেশনে' কলকাতায় উদ্ধার বাবা-মেয়ের ঝুলন্ত দেহ

শকুন্তলা পার্কে স্বজনের অফিস ঘর থেকে বাবা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ডিপ্রেসনের কারণে মেয়েকে খুন করে আত্মহত্যা? নাকি অন্য কোনও কারণ?

হিন্দোল দে, কলকাতা : ট্যাংরাকাণ্ডের পর এবার বেহালার শকুন্তলা পার্ক। আবার এক হাড়হিম করা ঘটনা। এখানে উদ্ধার বাবা-মেয়ের ঝুলন্ত দেহ। মাথায় হাত পরিবারের। আত্মহত্যা নাকি খুন ? এখনও ধন্দে পরিবার ও তদন্ত কারীরা। বছর ৫৩-র ব্যবসায়ী স্বজন দাস। চিমনি-ওয়াটার পিউরিফায়ারের দোকান আছে তাঁর। সেখান থেকেই উদ্ধার হয়েছ ব্যবসায়ী ও তাঁর মেয়ের ঝুলন্ত দেহ।

কী ঘটনা

সূত্রের খবর, মানসিক ভাবে অনেকদিন ধরেই বিপর্যস্ত ছিলেন স্বজন দাস। ২২ বছরের মেয়েও ভুগছেন অনেকদিন ধরে। ব্যবসায়ী  স্বজনের বাড়ি মহেশতলার নুঙ্গিতে। পরিবারের দাবি, শুক্রবার দুপুর ১টা নাগাদ মেয়েকে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী।  দীর্ঘক্ষণ না ফেরায়, চিন্তায় পড়ে যান স্ত্রী।  খোঁজ নিতে শুরু করেন । সন্ধে ৭টা নাগাদ শকুন্তলা পার্কে স্বজনের অফিস ঘর থেকে উদ্ধার হয় বাবা-মেয়ের ঝুলন্ত দেহ ।

ডিপ্রেশনে আক্রান্ত স্বজন?

শকুন্তলাপার্কে যে বাড়ি ভাড়া নিয়ে অফিস করেছিলেন স্বজন দাস, সেই অঞ্চলের বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছিল এবিপি আনন্দ। বাড়িওয়ালাও রীতিমতো অবাক এই ঘটনায়। নিয়মিত মেটাতেন বাড়ি ভাড়া। আর্থিক অনটনের কথাও কোনওদিন শোনেননি তাঁরা। মেয়ের শরীর নিয়ে চিন্তিত থাকলেও, ডিপ্রেশনে আক্রান্ত বলে বলে মনে হয়নি কোনওদিন। পড়শিদের কথায়, এমন নিপাট ভদ্রলোক, নিপাট ভদ্রমানুষ হয় না। বরাবরই মিশুকে স্বভাবের ছিলেন তিনি। তাই তিনি যে এমন কিছু ঘটাতে পারেন, ভাবতে পারছেন না কেউই।  ডিপ্রেশনের কারণেই মেয়েকে খুন করে আত্মহত্যা করলেন বাবা ? নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা।  

মধ্যমগ্রামেও অনুরূপ ঘটনা

অন্যদিকে শুক্রবারই মধ্যমগ্রামের দোহারিয়ায় বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হয়েছে বছর ২৫-এর গৃহবধূ প্রিয়ঙ্কা রায়ের দেহ। প্রিয়ঙ্কার ৫ বছরের মেয়ের দেহ শোওয়ার ঘরের বিছানায় পড়েছিল। পুলিশের দাবি, ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানেও প্রশ্ন, মেয়েকে খুন করে আত্মহত্যা? নাকি খুন হয়েছেন মা-মেয়ে? স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে মধ্যমগ্রাম থানার পুলিশ।

ট্যাংরার ছায়া 

এর আগে কলকাতা শহরে চাঞ্চল্য ছড়ায় ট্যাংরার ঘটনা নিয়ে। ট্যাংরায় একই পরিবারের তিন মহিলার দেহ মেলে বাড়ির আলাদা আলাদা তিনটি ঘরে। অন্যদিকে বাড়ির তিন পুরুষ সদস্যের দুর্ঘটনা ঘটে রুবি মোড়ের কাছে। তারপরই পেঁয়াজের খোলার মতো স্তরে স্তরে রহস্যের সন্ধান মেলে।   

বিস্তারিত : 'ট্যাংরাকাণ্ডে বৌদি ও স্ত্রীর গলা কেটেছিল প্রসূনই' ! তাহলে প্রণয়ের নাবালিকা কন্যাকে খুন করল কে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget