এক্সপ্লোর

Covid Update: বছর শেষে আতঙ্ক বাড়াচ্ছে করোনা, কলকাতায় আক্রান্ত হয়ে হাসপাতালা ভর্তি ৫

বছর শেষে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্য়ারিয়েন্ট। কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, একদিনে দেশে সংক্রমণ ছড়িয়েছে ৭৫২ জনের শরীরে।

কলকাতা: বছর শেষে ফের করোনা আতঙ্ক, কলকাতায় (Kolkata) আক্রান্তের হদিশ। কলকাতায় খোঁজ মিলল করোনা আক্রান্ত আরও ৫ জনের। ২জন বেলভিউ, ৩জন ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি। তবে বাংলায় এখনও মেলেনি করোনার জেএন.ওয়ান সাব ভ্যারিয়েন্টের নমুনা। 

দেশে ছড়াচ্ছে সংক্রমণ: বছর শেষে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্য়ারিয়েন্ট (corona new variant)। কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের (Union Health Ministry) রিপোর্ট অনুযায়ী, একদিনে দেশে সংক্রমণ ছড়িয়েছে ৭৫২ জনের শরীরে। WHO জানিয়েছে, গত এক মাসে, গোটা বিশ্বে করোনার দাপট বৃদ্ধি পেয়েছে ৫২ শতাংশ।  

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) রিপোর্ট বলছে, একদিনে দেশে কোভিডের এই ভ্য়ারিয়েন্ট থাবা বসিয়েছে ৭৫২ জনের শরীরে। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৬৪০। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্য়া যে লাফিয়ে বেড়েছে, তা স্পষ্ট।

৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে দাপট: WHO জানিয়েছে, গত এক মাসে গোটা বিশ্বে করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুক্রবারও এ রাজ্য়ে একদিনে করোনা আক্রান্তের সংখ্য়া ছিল ৮ এর মধ্য়ে শুধু কলকাতারই ছিলেন ৫ জন!                                                           

২০২০-তে বছরের শুরু থেকেই আছড়ে পড়েছিল করোনার (Corona) প্রথম ওয়েভ। এবারও সামনে নতুন বছর। এই পরিস্থিতিতে সকলেই জানতে চাইছেন কোভিডের এই নতুন ভ্য়ারিয়েন্ট কতটা মারাত্মক? তার সংক্রামক বা মারণ ক্ষমতা কতটা? সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব।  

সূত্রের খবর, ওই বৈঠকে করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে RT-PCR টেস্টে গুরুত্ব দিতে বলা হয়েছে। সূত্রের খবর, এখন যাঁদের করোনা রিপোর্ট পজিটিভ আসছে তাঁরা কেউ নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা, জানতে স্য়াম্পল পাঠানো হচ্ছে কল্য়াণীর ন্য়াশনাল ইনসটিটিউট অফ বায়ো মেডিক্য়াল জিনোমিক্সে। 

শ্বাসকষ্ট জনিত সমস্য়া নিয়ে রোগী ভর্তির সংখ্য়া বাড়লে, তার জন্য় তৈরি থাকতে বলা হয়েছে সমস্ত সরকারি হাসপাতালকে। বেলেঘাটা  ID সূত্রে খবর, তাদের ৬৮টি বেড তৈরি আছে। প্রস্তুত আছে ৪৬টা ভেন্টিলেটর। 

আরও পড়ুন: Amit Shah: স্বামীজিকে নিয়ে সুকান্তর মন্তব্যের জের, শাহ সফরের মধ্যেই আন্দোলনে যুব তৃণমূল

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget