এক্সপ্লোর

Kolkata Businessman Murder : ২ দিনের মধ্যেই বড়বাজারে স্বর্ণ ব্যবসায়ী খুনের কিনার, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ৩

Kolkata Crime News : লুঠের উদ্দেশ্যে খুন বলে অনুমান তদন্তকারীদের। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ২ কোটি ৮০ লক্ষ টাকার গয়না।  

ময়ুখ ঠাকুর চক্রবর্তী ও আবির দত্ত, কলকাতা : ৪৮ ঘণ্টার মধ্যে পোস্তার স্বর্ণ ব্যবসায়ী (Kolkata Businessman) খুনের (Murder) কিনারা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কলকাতা পুলিশের (Kolkata Police)। খুনের অভিযোগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগরা (Agra) থেকে গ্রেফতার (Arrest) করা হয়েছে ৩ অভিযুক্তকে। রবিবার বড়বাজারে নিজের গদিতে খুন হন ওই ব্যবসায়ী। লুঠ হয় বহুমূল্যের অলঙ্কার। খুনের ঘটনায় গদির এক প্রাক্তন কর্মীর যোগসাজশ রয়েছে বলে সন্দেহ পুলিশের। লুঠের উদ্দেশ্যে খুন বলে অনুমান তদন্তকারীদের। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ২ কোটি ৮০ লক্ষ টাকার গয়না।  

গত রবিবার পোস্তায় নিজের গদিতেই খুন হন স্বর্ণ ব্যবসায়ী দিলীপকুমার গুপ্ত। হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এক কর্মী দেখতে পেয়ে খবর দেন পোস্তা থানায়। খুনের ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ হানা দেয় উত্তরপ্রদেশে। তারপর ওই রাজ্যের ATS এর সাহায্যে গ্রেফতার করা হয় আলিগড়ের বাসিন্দা রূপকিশোর কুশওয়াহা,  মেরঠের বাসিন্দা সুশীল কুমার ও গাজিয়াবাদের বাসিন্দা করণ বর্মাকে। পাশাপাশি, পুলিশ খতিয়ে দেখে গদির সিসিটিভি ক্যামেরার ফুটেজ।  জিজ্ঞাসাবাদ করা হয় এক কর্মীকে।

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দোকানের এক প্রাক্তন কর্মীর আচরণে সন্দেহ হয় পুলিশের। তাঁর সঙ্গে অভিযুক্তদের যোগসাজশ ছিল বলে পুলিশের সন্দেহ হয়। সেই সূত্রে ধরেই উত্তরপ্রদেশে অভিযান চালিয়ে ৩ অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ও উত্তরপ্রদেশের ATS।  

আরও পড়ুন- এলগিন রোডের ব্যবসায়ী খুনে জড়িত কি এখন ওড়িশায়? জারি লুক আউট নোটিস

কিছুদিন আগেই এলগিন রোডের (Elgin Road) গেস্ট হাউসে কলকাতার অন্য এক স্বর্ণ ব্যবসায়ীকে খুন হয়েছিলেন। গত ৪ ফেব্রুয়ারি খুন হন ভবানীপুরের রত্ন ব্যবসায়ী শান্তিলাল বৈদ্য। অপহরণ করে খুনের পর মুক্তিপণের ২৫ লক্ষ হাতিয়ে আততায়ী চম্পট দেয় বলে মৃতের পরিবারের অভিযোগ করে। পুলিশ সূত্রে দাবি, বিশাল নামে এক তরুণের সঙ্গে আঙ্কল পরিচয়ে ওই গেস্ট হাউসে উঠেছিলেন ব্যবসায়ী। রাত দশটা নাগাদ ওই তরুণকে গেস্ট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়।তারপর আর কাউকে সেখানে ঢুকতে দেখা যায়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget