এক্সপ্লোর

Kolkata Rally In Demand Of DA : ডিএ-র দাবিতে এবার শহরজুড়ে মিছিল, আর কী কী দাবি উঠল

Rally For DA : শনিবার স্বচ্ছভাবে স্থায়ী সরকারি নিয়োগের দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়।

উজ্জ্বল মুখোপাধ্যায় , কলকাতা : ডিএ-র দাবিতে এবার শহরজুড়ে মিছিল। যোগ দিল সরকারি কর্মচারীদের ২৯টি সংগঠন। 

মিছিলের গতিবিধি 
শনিবার স্বচ্ছভাবে স্থায়ী সরকারি নিয়োগের দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যায় ২৯টি সরকারি কর্মচারী সংগঠনের এই মিছিল। রাজ্য সরকার পুজো অনুদান দিলেও, প্রাপ্য ডিএ কেন মিলছে না, প্রশ্ন মিছিলে সামিল শিক্ষক, নার্স-সহ সরকারি কর্মচারীদের।

প্রেক্ষাপট 
সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।  কিন্তু, মহার্ঘভাতা মেটানো তো দূর, আড়াই মাস পরে সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের আদালতে যায় রাজ্য সরকার। তা নিয়েই ফের শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। 

এরই মধ্যে রাজ্য সরকারের তরফে এবছর পুজো কমিটিগুলির জন্য বিরাট অনুদান ঘোষণা করা হয়। এরপরই  বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় রাজ্য সরকারি কর্মচারীদের বেশ কয়েকটি সংগঠন। তাঁদের দাবি, অবিলম্বে, ৩১% বকেয়া DA মেটাতে হবে।  DA’র দাবি না মানলে, আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে। রাজ্য সরকারি কর্মীদের বেশ কয়েকটি সংগঠনের যৌথমঞ্চ থেকে দেওয়া হয় এমনই হুঁশিয়ারি।  

আরও পড়ুন : 

' আমাদের চোর বলে উত্যক্ত করলে এলাকাছাড়া হতে হবে ' ফের হুমকি সৌগতর মুখে



পুজোর অনুদান, অথচ ডিএ নয় কেন, প্রশ্ন 

৪৩ হাজার পুজো কমিটিকে, ৬০ হাজার টাকা করে পুজোর অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাত্‍ অনুদান বাবদ রাজ্য সরকারের খরচ হবে ২৫৮ কোটি টাকা! এদিকে, সরকারি কর্মীদের বকেয়া DA মিটিয়ে দিতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রীর পুজোয় অনুদান দেওয়ার সিদ্ধান্ত খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে ৩-৩টে জনস্বার্থ মামলা। মামলাকারীর প্রশ্ন, 
আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের DA না দিয়ে, কেন পুজোয় অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? 

রাজ্য সরকার এই ঘোষণা করা মাত্র তাদের একহাত নিয়েছে সিপিএম। তাদের প্রশ্ন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা যেখানে দিতে পারছে না সরকার, যেখানে ঋণের বোঝা লাগাতার বেড়েই চলেছে, সেখানে শুধু রাজনৈতিক লাভের স্বার্থে অনুদানের ঘোষণা কেন?

এই পরিস্থিতিতেই শনিবার ৯টি সরকারি কর্মচারী সংগঠন ডিএ-র দাবিতে এবার শহরজুড়ে মিছিল করল । 
                                                                                            

 



 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget