এক্সপ্লোর

Haridevpur: সিগনাল ভাঙায় আটক স্কুটার, ট্রাফিক সার্জেন্টের নাক ফাটিয়ে দিলেন চালক

অভিযোগ, প্রথমে তাঁর ওপরেই চড়াও হন স্কুটার চালক। বাধা দেওয়ায় ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট অনিরুদ্ধ বিশ্বাসকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে

হরিদেবপুর: হরিদেবপুরে সিগনাল ভাঙায়, গাড়ি আটকানোয় ট্রাফিক সার্জেন্টের নাক ফাটিয়ে দিলেন স্কুটার চালক। মার খেলেন সিভিক ভলান্টিয়ারও। অভিযুক্ত স্কুটার চালককে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। সকাল ৮টা নাগাদ হরিদেবপুরের মহাত্মা গান্ধী রোডের ধাড়াপাড়ায় এই ঘটনা ঘটে। সিগনাল ভাঙায় স্কুটার চালককে ধাওয়া করেন সিভিক ভলান্টিয়ার মুন্না সাউ। অভিযোগ, প্রথমে তাঁর ওপরেই চড়াও হন স্কুটার চালক। বাধা দেওয়ায় ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট অনিরুদ্ধ বিশ্বাসকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

আগেও মারধর: এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। বেপরোয়া টেম্পো আটকাতে গিয়ে আগেও আক্রান্ত হয়েছেন পুলিশ। রাস্তার ধারে পুলিশ কিয়স্কে ভাঙচুর চালানো হয়। গতকাল রাতে ডানলপ মোড়ের কাছে এই ঘটনা ঘটে। গাড়ির তিন সওয়ারি-সহ ৫ জনকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। রাতে বনহুগলির দিক থেকে জিএলটি রোড ধরে বালির দিকে যাচ্ছিল টেম্পোটি। বেপরোয়া গতি দেখে আটকাতে গেলে গাড়ির চাকা এক সিভিক ভলান্টিয়ারের পায়ের ওপর দিয়ে চলে যায়। ধাওয়া করে ডানলপ মোড়ের কাছে টেম্পো আটকায় পুলিশ। অভিযোগ, সেই সময়ে গাড়ি থেকে রড নিয়ে আসে সওয়ারিরা। কর্তব্যরত ট্রাফিক পুলিশদের মারধর করা হয়। ২ জন গাড়ি নিয়ে পালিয়ে গেলেও ৩ জনকে পাকড়াও করে পুলিশ। ট্রাফিক পুলিশকে মারধরে উস্কানি দেওয়ায় আরও ২ জনকে গ্রেফতার করা হয় বলে খবর মেলে। 

কন্টেনারের ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মী-সহ ২ জনের: উল্লেখ্য, আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে জাতীয় সড়কে বেপরোয়া কন্টেনারের ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশ কর্মী-সহ ২ জনের। মৃতদের মধ্যে ছিলেন একজন সিভিক ভলান্টিয়ারও। আহত হন আরও ৪ জন। এঁদের মধ্যে রয়েছেন ২ জন এসআই। ৬০ নম্বর জাতীয় সড়কে পেট্রোলিং ডিউটিতে ছিলেন নারায়ণগড় থানার পুলিশ কর্মীরা। সেই সময় ওড়িশাগামী কন্টেনারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় পুলিশের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশ কর্মী ও এক সিভিক ভলান্টিয়ারের। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কন্টেনার ফেলেই পালিয়ে যান চালক। তাঁর খোঁজ চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ। 

পুলিশ কর্মীর রহস্যমৃত্যু: নদিয়ার কল্যাণীতে পুলিশ কর্মীর রহস্যমৃত্যু। মদনপুর ও কল্যাণী স্টেশনের মাঝখানে রেললাইনের ধারে পড়েছিল ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম ইসরাফিল সাহাজি। মদনপুরের জঙ্গল গ্রামে বাড়ি। ব্যারাকপুর স্টেট আর্মড পুলিশের সেকেন্ড ব্যাটেলিয়নে কর্মরত পুলিশ কর্মী সস্ত্রীক থাকতেন কল্যাণীর পুলিশ কোয়ার্টারে। পরিবারের দাবি, গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। ফোনেও সাড়া মেলেনি। রাতে কল্যাণী জিআরপি-র তরফে পুলিশ কর্মীর মৃত্যুসংবাদ মেলে। খুন, আত্মহত্যা নাকি, দুর্ঘটনায় মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget