এক্সপ্লোর

Kolkata News: রাস্তার শরবতে মিশছে বাণিজ্যে ব্যবহৃত বরফ? অজান্তেই শরীরে বিষের প্রবেশ!

Industrial Ice Use in Sarbat: বর্তমানে খালি চোখে সব বরফই সাদা। শরবত বিক্রেতারা জানিয়েছেন, এটাই তো খাবার বরফ। বড় হোটেলে ছোট বরফ খায়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: চড়া রোদে বাড়ি থেকে বেরোলেই গলদঘর্ম দশা। শুকিয়ে গলা কাঠ। স্বস্তি পেতে ভরসা রাস্তার ধারের আখের রস, লেবুর জল (Lemon Water) থেকে লস্যি (Lassi)। শরবতের দোকানেই রাখা বরফের (Ice) বড় চাঁই। প্রয়োজন মতো তা থেকেই বরফ নিয়ে মেশানো হচ্ছে শরবতে (Sarbat)। 


কিন্তু, এটা বাণিজ্যিক বরফ (Industrial Ice) না খাওয়ার যোগ্য বরফ? প্রশ্ন উঠছে কারণ, শিল্পে ব্যবহার্য ও খাবার যোগ্য বরফ পৃথক করার কোনও উপায়ই, বর্তমানে কলকাতার বাজারগুলিতে নজরে আসছে না। সূত্রের খবর, বেশ কয়েকবছর আগে খাবারযোগ্য বরফের সঙ্গে শিল্পক্ষেত্রের বরফকে পৃথক করতে নীল রঙ ব্যবহারের প্রস্তাব দেয় কেন্দ্র। সেইমতো ওয়ার্কশপ করে কলকাতা পুরসভা (Kolkata Coorporation)।  

সেসময় বেশ কিছু বরফ কলে নীল রঙের বাণিজ্যিক বরফ তৈরিও হয়। কিন্তু, বর্তমানে খালি চোখে সব বরফই সাদা। শরবত বিক্রেতারা জানিয়েছেন, এটাই তো খাবার বরফ। বড় হোটেলে ছোট বরফ খায়। গরিব মানুষ এটাই খায়। খাওয়া ও শিল্পক্ষেত্রের বরফের প্রকৃতই যে তফাত করার উপায় নেই বর্তমানে, মানছেন খোদ ডেপুটি মেয়র।                                         

আরও পড়ুন, প্রেমের টানে ঘরছাড়া! টোটোচালকদের সঙ্গে বাড়ি ছাড়লেন একই পরিবারের ২ গৃহবধূ

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "করোনা পরিস্থিতিতে সেদিকেই নজর। আলাদা বোঝার উপায় নেই। পুরসভা গিয়ে গিয়ে চেকিং করছে। খাবার বরফ ছোট কিউব। নীল রঙের ব্যবহার শিকেয়। ফলে চোখের নজরে সবই সাদা।" শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ইন্ড্রাস্ট্রিয়াল আইস। নজরদারির অভাবে সেই বিষই প্রতিনিয়ত শরীরে ঢুকছে না তো? উঠছে প্রশ্ন। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজির প্রাক্তন অধ্যাপক উৎপল রায় চৌধুরী বলেন, "বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। " পুরসভা সূত্রে খবর, নতুন করে বানিজ্যিক বরফে নীল রঙের ব্যবহার চালু করতে ফের ওয়ার্কশপের চিন্তাভাবনা করা হচ্ছে।          

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede : “চোরবাগান কেসে ভয় পেয়েছে, কেন তমোঘ্ন ঘোষ গ্রেফতার হচ্ছে না ?”, প্রশ্ন কুণালের, পাল্টা সজল
“চোরবাগান কেসে ভয় পেয়েছে, কেন তমোঘ্ন ঘোষ গ্রেফতার হচ্ছে না ?”, প্রশ্ন কুণালের, পাল্টা সজল
News Live: চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
বাতিল পুজোর টানা ছুটি, এবার থেকে কীভাবে ছুটি পাবেন ডাক্তার ও হাসপাতালের কর্মীরা ? জানালেন স্বাস্থ্যমন্ত্রী
বাতিল পুজোর টানা ছুটি, এবার থেকে কীভাবে ছুটি পাবেন ডাক্তার ও হাসপাতালের কর্মীরা ? জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Madan Mitra: 'ভেবেছিলাম, মমতা বলবেন, সবাই মিলে লড়ে দেখাই', পুরভোটের প্রস্তুতির মধ্যেই মন্তব্য মদন মিত্রের
'ভেবেছিলাম, মমতা বলবেন, সবাই মিলে লড়ে দেখাই', পুরভোটের প্রস্তুতির মধ্যেই মন্তব্য মদন মিত্রের

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget