এক্সপ্লোর

Job Protest: প্রতিশ্রুতি দিয়েও নিয়োগ করছে না পর্ষদ, নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

Primary Teachers Recruitment: ‘প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে, শূন্য পদে মেধা অনুযায়ী চাকরি’, আন্দোলনকারীদের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি পর্ষদের। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শিল্প সম্মেলনের (Bengal Global Business Summit) দিনেই নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হল শহরের (Kolkata) একাংশ। প্ল্যাকার্ড হাতে নিয়েই এদিন সল্টলেকে (Saltlake) ময়ূখ ভবনের (Mayukh Bhavan) সামনে প্রাথমিক (Primary)-টেট (TET) ঊত্তীর্ণদের বিক্ষোভ চলে।                 


প্রাথমিক-টেট ঊত্তীর্ণদের বিক্ষোভ নিয়ে অশান্তি চরমে ওঠে সেখানে। এরপর পুলিশের বাধার মুখেও পড়তে হয় বিক্ষোভকারীদের। যা নিয়ে শুরু হয় তুলকালাম। প্রতিশ্রুতি দিয়েও নিয়োগ করছে না পর্ষদ, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। ‘প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে, শূন্য পদে মেধা অনুযায়ী চাকরি’, আন্দোলনকারীদের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি পর্ষদের।                                                     

আরও পড়ুন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, ১ বছরের মধ্যে সিঙ্গুরে হবে শিল্প, ঘোষণা সুকান্তের

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করেছেন। আজ পর্যন্ত তাঁদের চাকরি হয়নি। অথচ টেট না পাশ করেও চাকরি পেয়ে গিয়েছেন। ট্রেনিং নিয়েও বহু যুবক-যুবতীকে চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। অনেকের বয়স ৪০ বছর পেরিয়ে গিয়েছে, ঘরবাড়ি বিক্রি করে দিতে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও ডিএলএডদের নিয়োগ করা হচ্ছে না। তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। আগামী ২৪ ঘন্টার মধ্যে ডি এল এড চাকরিপ্রার্থীদের নিয়োগ চাই বলেই দাবি জানিয়েছে তাঁরা। 

বিক্ষোভকারীরা রাস্তায়  বসতে চাইলে পুলিশ তাঁদের জোর করে উঠিয়ে দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে ওই চাকরিপ্রার্থীদের।                                                                       

 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget