এক্সপ্লোর

Kasba Student Rape Case: কলেজের মধ্য়েই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

Kolkata News: আর জি করকাণ্ডের বছর ঘোরার আগেই আইন কলেজে গণধর্ষণের অভিযোগে তোলপাড়। নিজের কলেজেই ধর্ষণের শিকার আইনের ছাত্রী।

কলকাতা: খাস কলকাতায় ল' কলেজেই ছাত্রীকে 'গণধর্ষণের অভিযোগ। এবার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করল NCW। কসবাকাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন। ৩ দিনের মধ্যে সিপির রিপোর্ট চাইল তারা। 

আর জি করকাণ্ডের বছর ঘোরার আগেই আইন কলেজে গণধর্ষণের অভিযোগে তোলপাড়। নিজের কলেজেই ধর্ষণের শিকার আইনের ছাত্রী। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তৃণমূল কর্মী এবং এই কলেজেরই অস্থায়ী কর্মী। রুবি থেকে বালিগঞ্জের মাঝে কে এন সেন রোড এই কলেজ। রাস্তা ধরে রুবি মোড়ের দিকে এগোলে বাঁদিকে কসবা থানা। থানা থেকে মাত্র ২৫০ মিটার দূরে রাস্তার ডানদিকে সাউথ ক্যালকাটা ল'কলেজ। শহরের বুকে এই রকম জায়গায় অবস্থিত কলেজের ভয়ঙ্কর ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নারী নিরাপত্তা। এই পরিস্থিতিতে ফের সরব হয়েছে সব মহল। উদ্বেগের কথা জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। যেখানে তারা তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে।

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্ত, প্রাক্তন TMCP নেতা ও এবং কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র (৩১) এবং কলেজের দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় (২০) এবং জেব আহমেদকে (১৯)। ঠিক কী ঘটেছিল বুধবার রাতে? FIR-এ তিন অভিযুক্তকে J, M ও P বলে উল্লেখ করেছেন অভিযোগকারিণী। তিনি লিখেছেন, "বুধবার বেলা ১২টা ৫-এ পরীক্ষার ফর্ম ফিলআপের জন্য কলেজে যান। কাজ শেষ হয়ে যাওয়ার পর অন্যদের সঙ্গে তিনি ইউনিয়ন রুমে বসেছিলেন। সেই সময় কলেজের প্রাক্তনী এবং কর্মী J আমাদেরকে অপেক্ষা করতে বলেন। প্রাক্তনী হলেও J কলেজের TMCP-র ইউনিট প্রেসিডেন্টের ভূমিকা পালন করেন। কলেজে তাঁর প্রবল প্রতাপ। সবাইকে তাঁর কথা শুনে চলতে হয়। তিনিই পড়ুয়াদেরকে TMCP-র নানা পদে বসান। সেভাবেই আমাকে গার্লস সেক্রেটারি করেন। বাকিরা চলে গেলে, বিকেল ৪টে নাগাদ আমিও বাড়ির দিকে পা বাড়াই। তখনই আমাকে বাধা দেওয়া হয়, এবং ইউনিয়ন রুমে বসিয়ে রাখা হয়। অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, সন্ধে ৬টা নাগাদ J আমাকে বাইরে নিয়ে গিয়ে বলেন, প্রথম দিন থেকে তিনি আমাকে পছন্দ করেন এবং তাঁর গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমাকে ভালবাসেন। এমনকী বিয়ের প্রস্তাবও দেন। আমি বলি, আমার বয়ফ্রেন্ড রয়েছে, আমি তাঁকে ভালবাসি, তাঁকে ছাড়া সম্ভব নয়।''

অভিযোগকারিণীর দাবি, এরপর কলেজের মেন গেট বন্ধ করে দিয়ে P ও M ফের তাঁকে জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যান। আমি J-এর পায়েও ধরি। কিন্তু আমাকে ছাড়েননি। J আমাকে নিরাপত্তারক্ষীর ঘরে নিয়ে যেতে বলেন, এবং রক্ষীকে বাইরে বের করে দিতে বলেন। P ও M জোর করে আমাকে গার্ডের রুমে নিয়ে যান। সেখানে J আমার পোশাক খুলে দেন, ধর্ষণ করেন। সেই সময় P ও M দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। বাধা দিতে চাইলে আমার বয়ফ্রেন্ডকে খুন ও বাবা-মাকে গ্রেফতারের হুমকি দেন। তারপরেও বাধা দিতে চাইলে ধর্ষণ করার সময় তুলে রাখা ২টি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়। হুমকি দেওয়া হয়, যখনই ডাকা হবে, তখনই না এলে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। সেই সময় আমি একটা মৃতদেহের মতো পড়েছিলাম। ঘটনার পর ফের ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়।

বৃহস্পতিবার ন্য়াশনাল মেডিক্য়াল কলেজের স্ত্রী রোগ বিভাগে অভিযোগকারী তরুণীকে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁর মেডিক্য়াল টেস্ট হয়। ন্য়াশনাল মেডিক্য়াল কলেজ হাসপাতাল সূত্রে খবর, তরুণীর গলার পাশে ও বুকে আঘাতের চিহ্ন মিলেছে। তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সূত্রের খবর, নির্যাতিতার বয়ানের ভিত্তিতে মেডিক্য়াল রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২৫ জুন অর্থাৎ বুধবার সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ অবধি তাঁকে আটকে রাখে মূল অভিযুক্ত ও আরও দু'জন। একজন তরুণীকে যৌন নির্যাতন করে। বাকি দুজন তা দেখছিল। এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর, বৃহস্পতিবার রাত ১০ নাগাদ, কসবা থানার পুলিশ তাঁকে মেডিক্য়াল পরীক্ষা করাতে নিয়ে যায় ন্য়াশনাল মেডিক্য়াল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget