এক্সপ্লোর

KMC: পরপর ছুটি, কোভিড উদ্বেগের মাঝেই বন্ধ পুরসভার টিকা- কোভিড পরীক্ষাকেন্দ্র

Covid Cases: বড়দিনের পরের দিন অর্থাৎ সোমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করায়, এদিনও বন্ধ ছিল সেন্টারগুলি।

অর্ণব মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক, কলকাতা:  দুই বছর ধরে প্রবল ভোগান্তি ও আশঙ্কা ছড়িয়েছে। তারপরে অনেকটাই কমে এসেছিল কোভিডের আতঙ্ক। ফের নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। এই সময়ে পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেই কারণে কোভিড পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। এই সময়েই ছুটির কারণে পরপর দুদিন বন্ধ থাকল পুরসভার টেস্ট সেন্টারগুলি। একই কারণে বন্ধ ছিল কলকাতা পুরসভার টিকাকরণ কেন্দ্রগুলি। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

বর্ষশেষের আনন্দে ভাসছে রাজ্য ও শহর। ২৫ ডিসেম্বরে লাগামছাড়া ভিড় হয়েছে পার্কস্ট্রিটে। করোনা উদ্বেগের মাঝেই সেই ভিড় চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্যকর্মীদের একাংশের। এবারও ভয় রয়েছে ওমিক্রনের। তবে এবার আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7

চিনে কার্যত তাণ্ডব ছড়াচ্ছে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই ভারতেও কয়েকজনের শরীরে মিলেছে এটি। চিন ও অন্যান্য দেশ থেকে ভারতে ফেরা বেশ কয়েকজনের শরীরেও মিলেছে কোভিডের হদিশ। আগ্রা, বুদ্ধ গয়ায় কিছু পর্যটকের শরীরে মিলেছে কোভিডের ভাইরাস। কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্য ইতিমধ্যেই কেন্দ্র অ্যাডভাইসরি জারি করে রাজ্যগুলিকে বলেছে, পর্যাপ্ত কোভিড টেস্ট করতে হবে। ব্যবস্থা করতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ের। বুস্টার ডোজের সংখ্যা আরও বাড়াতে হবে। 

বন্ধ টিকা কেন্দ্র, করোনা পরীক্ষা কেন্দ্র:
এই পরিস্থিতিতে কলকাতায় ধরা পড়ল অন্যরকম ছবি।  কলকাতার ১৪৪টি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রেই আছে কোভিড টেস্টের ব্যবস্থা। ১৬টি বরোতে, একটি করে ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে। যেখানে RTPCR টেস্টও হয়। কিন্তু করোনা যখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে, তখন পরপর দু্-দিন বন্ধ থাকল সেন্টারগুলি। এদিকে চিকিৎসকরা বলছেন, কোভিড ঢেউয়ের সঙ্গে লড়তে গেলে টিকাকরণ অত্যন্ত প্রয়োজনীয়। রবিবার এমনিতেই কলকাতা পুরসভার কেন্দ্রগুলিতে বন্ধ থাকে কোভিড টেস্ট ও ভ্যাকসিনেশন। আর বড়দিনের পরের দিন অর্থাৎ সোমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করায়, এদিনও বন্ধ ছিল সেন্টারগুলি। 

চেতলায় মেয়র ফিরহাদ হাকিমের পাড়াতেই রয়েছে মেয়রস ক্লিনিক। সেখানে টাঙানো নোটিসে উল্লেখ আছে, সোম থেকে শনিবার করোনা টেস্ট হবে। কিন্তু, এদিন ডায়ালিসিস ও চোখের চিকিৎসা চালু থাকলেও, হয়নি করোনা টেস্ট। একই ছবি ধরা পড়েছে, স্বাস্থ্য় দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষের ১১ নম্বর ওয়ার্ডেও। যা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা।

আরও পড়ুন:  'চন্দন অনেককে চাকরি দিয়েছিলেন, ছেলেও পেয়েছিল', বাগদায় 'অযোগ্য' শিক্ষকের হদিশ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget