এক্সপ্লোর

Kolkata Medical College Corona : করোনা-হানায় বাতিল কলকাতা মেডিক্যাল কলেজের পরীক্ষা

কলকাতা মেডিক্যাল কলেজে এই মুহূর্তে ১৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত।

সন্দীপ সরকার, কলকাতা : করোনার  থাবা পড়েছে। আক্রান্ত হয়েছেন একে একে ১৪ পড়ুয়া। তাই বড় সিদ্ধান্ত নিল কলেজ।  করোনা-হানায় এবার কলকাতা মেডিক্যাল কলেজে ( Kolkata Medical College & Hospital ) বাতিল করা হল  পরীক্ষা।

পরীক্ষা দিতে আসেননি মেডিক্যাল পড়ুয়ারা
খাতা-প্রশ্নপত্র নিয়ে পরীক্ষকরা হাজির থাকলেও এদিন পরীক্ষা দিতে আসেননি মেডিক্যাল পড়ুয়ারা। আধঘণ্টা অপেক্ষার পর আজকের মতো পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। পরীক্ষা পিছনো অথবা অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন মেডিক্যাল পড়ুয়ারা।

১৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত
কলকাতা মেডিক্যাল কলেজে এই মুহূর্তে ১৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত। কাল MBBS-এর তৃতীয় সিমেস্টারের পরীক্ষা রয়েছে। কলেজ কর্তৃপক্ষ করোনা আক্রান্তদের আলাদা ঘরে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে।বাকিদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি মিলবে। 

আরও পড়ুন : 

জ্বর ছাড়াও আর কী কী লক্ষণ নিয়ে আসছে এবার করোনা ? চিকিৎসকরা কী বলছেন?

সোমবার থেকে, কলেজের MBBS-এর তৃতীয় সিমেস্টারের পরীক্ষা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে, মেডিক্যাল কলেজে একের পর এক ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত হচ্ছিলেন। 
হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়া, পড়ুয়াদের একটা বড় অংশ, পরীক্ষা দিতে আপত্তি জানায়। পরীক্ষা পিছোনো, কিম্বা অনলাইনে পরীক্ষার দাবি তোলে। কিন্তু তা মানতে চায়নি কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের জন্য, একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হয়।সংক্রমিত ডাক্তারি পড়ুয়াদের পরীক্ষার জন্য, আলাদা ঘরের ব্যবস্থা করা হয়। 

উপসর্গ থাকুক বা না থাকুক, সমস্ত পড়ুয়ার হলে ঢোকার আগে, rapid অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক করা হয়। বলা হয়, টেস্টের রিপোর্ট পজিটিভ হলে আলাদা ঘরে পরীক্ষা দিতে হবে। কিন্তু, তারপরও এলেন না পরীক্ষার্থীরা। 

ভারতে করোনা পরিস্থিতি 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৩ জন। 
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৭৩৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। 
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ২০ জনের।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget