এক্সপ্লোর

Bowbazar Metro Disaster : আতঙ্ক ফিরল বৌবাজারে, ভোর রাতে বাড়িতে বড় বড় ফাটল, বাড়ি ছেড়ে পথে মানুষ

Bowbazar Metro disaster : আতঙ্কের প্রকাশ ঘটেছে ক্ষোভের মাধ্যমে। এক মহিলা প্রায় কেঁদে বললেন, মজাক বানাকে রাখ দিয়া !

সত্যজিত বৈদ্য, কলকাতা :  ফের বউবাজারে ফিরল ফাটল আতঙ্ক। এবার দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে বড় বড় ফাটল ফের একবার। ২০১৯ সাল থেকে যে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বৌবাজারের মানুষকে, তা আবার ফিরে এল। ৩১ অগাস্ট, ২০১৯, তিন বছর আগে, বউবাজারের দুর্গাপিতুরি লেন, স্যাঁকরাপাড়া লেনের ওপর নেমে আসে বিপর্যয় । 

এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ। ফাটল ধরা বাড়ি ফাঁকা করে দিতে বলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মেট্রোর প্রতিনিধিরা এলেও তাঁরা বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন।  এ বছর ১১ মে দুর্গাপিতুরি লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। সে সময় ২২টি পরিবারকে ঘর ছাড়তে হয়। 

' মজাক বানাকে রাখ দিয়া '
শুক্রবার ভোরে বড় বড় ফাটল স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। এর জেরে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর আতঙ্ক ! কারণ এখানকার বাসিন্দারা জানেন বাড়িতে ফাটল ধরা মানেই রাতারাতি ঘর-ছাড়া হওয়া। এর আগেও জিনিসপত্র নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন এখানকার বাসিন্দারা। এবারও আতঙ্কের প্রকাশ ঘটেছে ক্ষোভের মাধ্যমে। এক মহিলা প্রায় কেঁদে বললেন, মজাক বানাকে রাখ দিয়া ! তিন বছর আগের ধাক্কাটা সামলে উঠতে না উঠতে, ফের আরেকটা ধাক্কা, কীভাবে সামলাবেন, ভেবে কুল কিনারা পাচ্ছেন না এই মানুষগুলো।

' রুটিরুজিতে কোপ ' 
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, মেট্রোরেলে কর্তৃপক্ষ তাঁদের সরিয়ে দেওয়া ছাড়া কিছু করবেন না। EAST WEST মেট্রোর সুড়ঙ্গ নির্মাণে বিপত্তির জেরে, বহু মানুষগুলোর জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা। একটার পর একটা পরপর বাড়িতে ফাটল ধরতে থাকে একনিমেষে নিশ্চিহ্ন হয়ে যায় সুখী গৃহকোণ। কারও ঠিকানা হয়ে যায় অস্থায়ী হোটেল, কারও রুটিরুজিতে কোপ পড়ে। ক্ষতিগ্রস্তদের দাবি, কয়েকজন আর্থিক সহায়তা পেলেও, অধিকাংশই তা পাননি। 

মে মাসেও কয়েকটি বাড়িতে ফাটল
ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে  ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ইতিমধ্যেই বাসিন্দারা ১০টি বাড়ি খালি করে দিয়েছেন। সকাল ৭টার কিছু আগে এলাকায় পৌঁছলেও ঢুকতে বাধা দেওয়া হয় মেট্রোর আধিকারিকদের। এ বছর মে মাসেও কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। বারবার জানানো সত্ত্বেও, মেট্রো কর্তৃপক্ষ কর্নপাত করছে না বলে অভিযোগ স্থানীয়দের। এবার কী হবে, কোথায় যাবেন তাঁরা, কোথায় যাবেন পরিবারের বয়স্ক ও শিশুরা, একাধিক প্রশ্নের উত্তরের অপেক্ষায় এই অসহায় মুখগুলো । 

                                                                                          

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget