এক্সপ্লোর

Bowbazar House Collapse: মেট্রোর কাজে ক্ষতিগ্রস্ত বউবাজারের একাধিক বাড়ি, নকশা নিয়ে বৈঠকে বসছে পুরসভা

Kolkata Metro: ২০১৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ করতে গিয়ে বিপর্যয় নামে বউবাজারে। ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলে জল ঢুকে যাওয়ায় একের পর এক বাড়িতে ফাটল ধরতে শুরু করে।

কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়ির কী ভবিষ্যৎ? বউবাজারের ২৩টি বাড়ির নকশা অনুমোদন করতে শুক্রবার বিশেষ বৈঠকে বসবেন মেয়র পারিষদরা। বাড়ির নকশা অনুমোদন পেলেই কাজ শুরু করবে KMRCL।

২০১৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ করতে গিয়ে বিপর্যয় নামে বউবাজারে। ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলে জল ঢুকে যাওয়ায় একের পর এক বাড়িতে ফাটল ধরতে শুরু করে। প্রাণ বাঁচাতে এক কাপড়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বাসিন্দারা। দীর্ঘ পাঁচ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত নিজের ঠিকানায় ফিরতে পারেননি প্রায় কেউই। ২০২২ সালেও একই রকম বিপর্যয় ঘটে। এমনকী এই মাসেও মেট্রোর টানেলে জল ঢোকার সমস্যার জন্য বাড়ি ছাড়তে বাধ্য হন বেশ কয়েকজন।

ক্ষতিগ্রস্ত বাড়ির কী ভবিষ্যৎ?

বুধবার পুরসভার মাসিক অধিবেশনে বউবাজার মেট্রো বিপর্যয়ের পর KMRCL-এর কাজ এবং তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে KMRCL ভেঙে পড়া বাড়িগুলোর যে পুনর্নির্মাণ করবে তার আগে প্রয়োজন নকশা মঞ্জুরের। এই বিষয়ে কলকাতা পুরসভার তৎপরতা দাবি করেন তিনি। যে বাড়িগুলো কম ক্ষতিগ্রস্ত এবং মেরামত করে বাসযোগ্য তার ফিট সার্টিফিকেট পুরসভা দিতে পারে কিনা সেই প্রশ্নও করেন তৃণমূল কাউন্সিলর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্ট জমা পড়েছে কিনা জানতে চান তিনি। মেট্রোর কাজ শেষ হওয়ার পরে KMRCL ১০ বছরের জন্য বিপর্যস্ত এলাকার বাড়িগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিক বলেও প্রস্তাব রাখেন। পুরসভাকে এই বিষয়ে উদ্যোগও নিতে বলেন তিনি।

সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে বৌবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নিয়ে পুরসভার অবস্থান স্পষ্ট করেন মেয়র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা পড়েছে বলে উত্তরে জানান মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা ২৩ টি বাড়ির নকশা মঞ্জুরের কাজ প্রায় শেষ করে ফেলেছে বলেও জানান তিনি। ফিরহাদ বলেন, বউবাজারের ২৩টি বাড়ির নকশা নিয়ে বৈঠকে বসছে কলকাতা পুরসভা। নকশার অনুমোদন দেওয়া নিয়ে ২৭ তারিখ মেয়র পারিষদদের বৈঠক। বাড়ির নকশা অনুমোদন পেলেই কাজ শুরু করবে KMRCL। কম ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করে বাসযোগ্য কিনা সেই বিষয়ে ফিট সার্টিফিকেট দেওয়ার অধিকার পুরসভার নেই বলে জানান মেয়র। যেহেতু বাড়িগুলো নির্মাণ, রক্ষণাবেক্ষণ বা মেরামতির কোন কাজই পুরসভা করেনি তাই তারা ফিট সার্টিফিকেট দিতে পারেনা বলে জানান মেয়র। পুরসভা KMRCL-কে ১০ বছরের জন্য বাড়ি রক্ষণাবেক্ষণের নির্দেশ দিতে পারে না আবেদন করতে পারে বলে জানান মেয়র। ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, "দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ওই এলাকার বাসিন্দারা নিজের ভিটেবাড়ি ছেড়ে অন্যত্র রয়েছেন। ইতিমধ্যে প্রায় ৩০ জন যারা ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্য তারা প্রয়াত হয়েছেন তারা নিজের ভিটেবাড়িতে ফিরতে পারলেন না।''

২০১৯ সালে দুর্গাপুজোর আগে বউবাজারে এই এলাকার বাসিন্দাদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আচমকা ঘরছাড়া হয়েছিলেন সকলে। ফের দুর্গাপুজো আসছে। ঘরে ফেরার অপেক্ষায় দিনগুনছেন এই মানুষগুলোও। এই বিষয় নিয়ে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভাকে কাঠগড়ায় তুলেছে বিরোধী কাউন্সিলররা। বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিত বলেন,"কেন্দ্র শুধুমাত্র টাকা দিতে পারে। কিন্তু কাজ করতে হবে কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারকে। তারা সেই কাজ করছে না শুধু মুখে বড় বড় কথা বলছে। মেট্রোকে ও আরও বেশি সজাগ এবং উদ্যোগী হতে হবে। শুধু মুখে কথা বললে হবে না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Nabanna Meeting: স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকের ডাক, কী আলোচনা হতে পারে নবান্নে?

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget