এক্সপ্লোর

Kolkata Metro Viral Video : কলকাতা মেট্রোরেলের দরজায় কালো স্প্রে ! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, কে এই লোক? মুখ খুলল মেট্রো কর্তৃপক্ষ

কী ছড়াচ্ছেন এই ব্যক্তি ? কেন এই ব্যক্তিকে চিহ্নিত  করে ব্যবস্থা নিল না মেট্রোরেল কর্তৃপক্ষ? অবশেষে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানাল মেট্রো রেল। 

 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  ফাঁকা মেট্রো। আসনে বসে বেশ কয়েকজন যাত্রী। হঠাৎ বুকে ব্যাগ নিয়ে এগিয়ে এলেন এক ব্যক্তি। গালে দাড়ি। মাথায় হাল্কা চুল। ব্যাগ থেকে বের করে ফেললেন একটা ডিওডোরেন্টের ক্যানের মতো একটা কিছু। তারপর তিনি গাড়ির দরজায় কী একটা স্প্রে করে দিলেন। মেট্রোর ঠিক ওই জায়গায় ভিড় ছিল না। যাত্রী সংখ্যাও ছিল নিতান্তই কম। কিন্তু একটু দূরের সিটগ গুলি ছিল ঠাসা।  তাই কেউ বাধা দিতেও এগিয়ে এলেন না। দেখা গেল, দরজা জুড়ে কালো রঙের স্প্রে করে চলে গেলেন তিনি। এই ভিডিও-টি শোরগোল ফেলে দিয়েছে নেটমাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কী ছড়াচ্ছেন এই ব্যক্তি ? কেন এই ব্যক্তিকে চিহ্নিত  করে ব্যবস্থা নিল না মেট্রোরেল কর্তৃপক্ষ? অবশেষে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানাল মেট্রো রেল। 

কী ঘটেছে সেদিন

দেখা গিয়েছে, ব্লু লাইনের একটি মেট্রো রেকের ঘটনা এটি। এটি MR-409 -র ঘটনা। কোচ নং 4036 এর দরজায় এরকম ভাবে কালো রং স্প্রে করা হয়েছে। মেট্রো জানিয়েছে, এই ধরনের কাজ কোচের সৌন্দর্য বিকৃত করতে পারে। ওই কোচের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে , এক পুরুষ যাত্রী দরজাটি বিকৃত করেছেন। এই ব্যক্তিকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

মেট্রো রেলওয়ের বিবৃতি

মেট্রো রেলওয়ের তরফে আরও বলা হয়েছে যে, মেট্রো  যাত্রীদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মেট্রো রেলওয়ে, কলকাতা শহরের গর্ব। এই ধরনের কাজ মেট্রের ভাবমূর্তি নষ্ট করেছে । মেট্রো ব্যবহারকারীদের অনুভূতিতেও আঘাত করেছে। মেট্রো কর্তৃপক্ষ সকলকে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছে। রেক এবং স্টেশনগুলিতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাতে  ধরনের কার্যকলাপ কিন্তু ধরা পড়ে। তাই অপরাধীকে চিহ্নিত করা সম্ভব।  এই ধরনের কার্যকলাপে জড়িত যে কোনও ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পিটিআই সূত্রের খবর, কলকাতা পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ অপরাধীকে শনাক্ত করতে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।   

নেট মাধ্যমে অনেকেই প্রশ্ন করছেন, কেন সব দেখেও চুপ করে বসেছিলেন সকলে? কেউ কেন প্রতিবাদ করলেন না? কেনই বা মেট্রোর ওই জায়গাটা এক্কেবারে ফাঁকা ছিল? ওই দরজার কাছে কি কোনও নোংরা পড়েছিল? ঘটনাটা ঠিক কী? এখনও তা স্পষ্ট নয়। 

 

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Bally Halt Fire: বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget