এক্সপ্লোর

Metro Work: চিংড়িঘাটার পরে মেট্রোর অরেঞ্জ লাইনে খুলল আরও একটি জট, এবার কোন এলাকায় মিলল কাজের অনুমতি

Kolkata Metro Work: চিংড়িঘাটায় মেট্রোর যে কাজ প্রায় ২ বছর ধরে আটকে ছিল, রাজ্যে বিজেপি সরকার আসার পর, তা মিটেছে মাত্র ১২০ ঘণ্টায়। এবার সেই অরেঞ্জ লাইনের আরও একটি জট খুলল।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : চিংড়িঘাটার পরে মেট্রোর অরেঞ্জ লাইনে আরও একটি জট খুলে গেল। পশ্চিমবঙ্গের নতুন সরকারের কাছে ভিআইপি রোডের হলদিরাম এলাকায় কাজ করার অনুমতি পেল মেট্রো। এবার দ্রুত নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

চিংড়িঘাটায় মেট্রোর যে কাজ প্রায় ২ বছর ধরে আটকে ছিল, রাজ্যে বিজেপি সরকার আসার পর, তা মিটেছে মাত্র ১২০ ঘণ্টায়। এবার সেই অরেঞ্জ লাইনের আরও একটি জট খুলল। চিংড়িঘাটার পর VIP রোডের হলদিরাম চত্বরে কাজ করার অনুমতি পেল মেট্রো। অভিযোগ, ২ বছর আগে এই কাজের জন্য অনুমতি চাওয়া হলেও তৎকালীন রাজ্য সরকার অনমতি দেয়নি। বিজেপি সরকার আসার পরেই এই কাজের অনুমতি মিলল। 

রেল বিকাশ নিগম লিমিটেড একটি একমুখী রাস্তা তৈরি করছে। প্রায় ১৭৫ মিটার দীর্ঘ এবং ৯ মিটার চওড়া এই রাস্তা VIP রোডকে চিনার পার্কের সঙ্গে যুক্ত করবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী মাসের মধ্যেই রাস্তা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। দীর্ঘদিন ধরে হলদিরাম উড়ালপুল সংলগ্ন এলাকায় অরেঞ্জ লাইনের শেষ দুটি পিলার নির্মাণে সমস্যা তৈরি হয়েছিল। ওই অংশে যান চলাচল নিয়ন্ত্রিত না করলে, কাজ এগোনো সম্ভব হচ্ছিল না। 

তৃণমূল নেতার বাড়িতে বেআইনি ভাবে মজুত প্রচুর পরিমাণ ডিজেল, উদ্ধার ৪৮ ব্যারেল জ্বালানি, গ্রেফতার পলাতক নেতার দাদা 

অভিযোগ, তৃণমূল সরকারের কাছে বারবার আবেদন করা হলেও অনুমতি মেলেনি। এবার সেই কাজ শুরু করল মেট্রো। অরেঞ্জ লাইনের শেষ প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশ সিটি সেন্টার–২ থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। এই অংশের অধিকাংশ উড়ালপথে হলেও বিমানবন্দরের আগে প্রায় ৮৫০ মিটার ভূগর্ভস্থ পথে প্রবেশ করে এবং কৈখালিতে একটি র‍্যাম্পের মাধ্যমে সংযুক্ত হয়েছে। হলদিরাম মোড়ের জটিল বাঁক ও উড়ালপুলের অবস্থানের কারণেই বিশেষ নকশার দুই-পায়ের পিলার নির্মাণের প্রয়োজন হয়েছে। রাস্তা তৈরি হয়ে গেলেই মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত রেল বিকাশ নিগম লিমিটেড পিলার নম্বর P816 ও P817-এর নির্মাণকাজ শেষ করবে। 

বর্তমানে দুটি পিলারের প্রতিটির একটি করে অংশ তৈরি হয়েছে। বাকি অংশ নির্মাণের পর পাইল ক্যাপ, পিয়ার ক্যাপ এবং তার উপর ভায়াডাক্ট বসানোর কাজ হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে আরও প্রায় তিন মাস সময় লাগতে পারে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন রাস্তা চালু হওয়ার পর ট্রাফিকের উপর চাপ কমিয়ে দ্রুত নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Advertisement

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget