এক্সপ্লোর

Bank Fraud : সর্ষের মধ্যেই ভূত ! ওটিপি শেয়ার করে ই-ওয়ালেট খুলে সিম বিক্রি ফ্রডস্টারদের, গ্রেফতার মোবাইল সংস্থার কর্মীরা

Online Fraud : উদ্ধার ৩ হাজারের বেশি সিম কার্ড, প্রচুর ভুয়ো আধার কার্ড।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : এ যেন সর্ষের মধ্যেই ভূত। পর্ণশ্রীর এক বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে ২০ লক্ষ টাকা প্রতারণার (Fraud) অভিযোগ। ৭ জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। উদ্ধার ৩ হাজারের বেশি সিম কার্ড (Sim Cards), প্রচুর ভুয়ো আধার কার্ড (False Aadhar Cards)। চক্রে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। বড়সড় সাইবার প্রতারণা চক্রের (Cyber Fraud Gang) পর্দাফাঁস করল পুলিশ। অভিযোগ যে কারবারের সঙ্গে যুক্ত ছিল সার্ভিস প্রোভাইডার সংস্থার ম্যানেজার স্তরের কর্মী সহ কয়েকজন।  তাদের থেকেই ভুয়ো আধার কার্ড দেখিয়ে বিপুল পরিমাণে সিমকার্ড জোগাড় করে অভিযুক্তরা। 

পুলিশ সূত্রে খবর, বেহালার (Behala) পর্ণশ্রী এলাকার এক বাসিন্দা গত ২০ জানুয়ারি পুলিশের কাছে অভিযোগ করেন, KYC আপডেট করার নামে তাঁর ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তদন্তে নেমে গোয়েন্দারা একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করেন। কীভাবে চলতে এই প্রতারণা চক্র? কলকাতা পুলিশের (Kolkata Police) সাউথ ওয়েস্ট ডিসি স্বাতী ভাঙ্গালিয়া জানিয়েছেন, 'ওটিপি শেয়ার করে ই-ওয়ালেট খোলা হত। একটা নম্বর ব্যবহার করে অনেক ওয়ালেট খোলা হত, সেই সিম বিক্রি করা হত ফ্রডস্টারদের।

ধৃতদের থেকে ৩ হাজারের বেশি সিমকার্ড ছাড়াও উদ্ধার হয়েছে হাজারের কাছাকাছি ভুয়ো আধার কার্ড। বেশিরভাগ আধার কার্ডের ক্ষেত্রে একই ছবি দেওয়া একাধিক নামের আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত, কীভাবে ই-ওয়ালেট খুলে সরানো হত টাকা, ধৃতদের জেরা করে এ সবই জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন- কলকাতায় ফের সক্রিয় হানিট্র্যাপ! মহানগরবাসীকে সতর্ক করল কলকাতা পুলিশ  

আরও পড়ুন: ফেসবুকে ভিডিও কলে হঠাতই অশালীন পোশাকে মহিলা, ফোটো মর্ফ করে ব্ল্যাকমেল ! অভিযোগের পর অভিযোগ কলকাতায়

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget