এক্সপ্লোর

Adi Ganga: টালি নালার নাব্যতা বাড়াতে সংস্কারের কাজ শুরু কলকাতা পুরসভার

Kolkata: টালি নালার নাব্যতা বাড়াতে সংস্কারের কাজ শুরু করল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মেয়রের উপস্থিতিতে শুরু হল কাজ। দু’টি পর্যায়ে কাজ হবে বলে জানা গিয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আদি গঙ্গা (Adi Ganga), যা পরিচিত টালি নালা (Tolly Nala) নামে, তার এখন চূড়ান্ত দুরবস্থা। পলি তো জমেছেই, জায়গায় জায়গায় জমে রয়েছে আবর্জনাও। এই পরিস্থিতিতে টালি নালা সংস্কারে হাত দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলের (Presidency Correctional Home) পাশে শুরু হল পলি তোলার কাজ।

সূত্রের দাবি, টালি নালার এই পলি তুলে নাব্যতা ফেরানোর প্রকল্প হওয়ার কথা ছিল কেন্দ্রের নমামী গঙ্গে (Namami Gange) প্রকল্পের আওতায়। কিন্তু কেন্দ্রের টাকা না মেলায় কাজে হাত দিল কলকাতা পুরসভা।

এ বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছেন, ‘নমামী গঙ্গে প্রকল্পে কাজের কথা থাকলেও, টাকা পাওয়া যায়নি। তাই আমরাই কাজ করছি।’

মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ বলেছেন, ‘নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য এই কাজ হচ্ছে।’

কলকাতা পুরসভা সূত্রে খবর, দুই পর্যায়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় আদি গঙ্গা থেকে পলি তোলার কাজ হবে। প্রথম পর্যায়ে দইঘাট থেকে চেতলা পর্যন্ত কাজ হবে। দ্বিতীয় পর্যায়ে কাজ হবে চেতলা থেকে গড়িয়া পর্যন্ত।

এদিন প্রকল্পের সূচনায় মেয়র ও মেয়র পারিষদ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলররাও।

কলকাতা পুরসভা কর্তৃপক্ষের অনুমান, টালি নালার নাব্যতা বাড়ানো গেলে দক্ষিণ কলকাতার নিকাশি সমস্যার অনেকটাই সুরাহা হবে। 

টালি নালার নাব্যতা কমে যাওয়ার ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ প্রায় প্রতিবারই বৃষ্টির সময় সমস্যায় পড়েন। একটু বেশি বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন অঞ্চল। ঘূর্ণিঝড় ইয়াসের সময়ও একই ঘটনা দেখা যায়। ইয়াসের প্রভাবে জলস্ফীতি হয় আদিগঙ্গায়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে কালীঘাটের বিস্তীর্ণ এলাকা। স্থানীয়রা জানান, আদিগঙ্গার জলস্তর বাড়লে এলাকা জলমগ্ন হয়। সমস্ত ম্যানহোল খুলে দিলে জল নামে। ৬ থেকে ৭ ঘণ্টা লাগে জল নামতে। এই সমস্যা মেটাতেই উদ্যোগ নিল পুরসভা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget