এক্সপ্লোর

Kolkata News: ফের দুর্ঘটনা কলকাতায়, ক্যাবের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক-সহ আহত ৭

Kolkata Accident: সাতসকালে প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙার ক্যানাল সাউথ রোডে ইএম বাইপাসগামী অ্যাপ ক্যাবের সঙ্গে বেলেঘাটার দিকে যাওয়া পণ্যবোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

কলকাতা: সাতসকালে ফের কলকাতায় দুর্ঘটনা (Kolkata Accident)। ভোর সাড়ে ৫টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙার ক্যানাল সাউথ রোডে ইএম বাইপাসগামী অ্যাপ ক্যাবের সঙ্গে বেলেঘাটার দিকে যাওয়া পণ্যবোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পথচারী ও দুটি গাড়ির চালক-সহ ৭ জন আহত হন। তাঁদেরকে এনআরএস হাসপাতালে (NRS Hospital) নিয়ে যাওয়া হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুুলিশ। গত কয়েকদিন ধরেই চিংড়িঘাটা, পার্ক সার্কাস, মা উড়ালপুলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। এই পরিস্থিতিতে শহরের যান নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নাগরিক সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে।

সম্প্রতি একই রাতে তিন-তিনটি দুর্ঘটনা (accidents) ঘটে গেল শহরের (kolkata) বুকে। পার্ক সার্কাস (park circus) সাত মাথার মোড় (seven point crossing), মা উড়ালপুল (MAA Flyover) এবং সিঁথির মোড়- (Sinthi More) পর পর দুর্ঘটনা কলকাতায়। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ পার্ক সার্কাসে। অন্য দিকে, নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের মধ্যেই বাতি স্তম্ভে ধাক্কা মারে একটি গাড়ি। আবার ভোর রাতে সিঁথিতে অন্য একটি ঘটনায় একটি লরিকে ধাক্কা মারে অন্য একটি লরি। রাত তখন সাড়ে ৩টে। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের কাছে হঠাৎই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রাস্তার পাশের স্তম্ভে ধাক্কা মেরে একটি গাড়ি উল্টে যায়। বিকট শব্দ শুনে ছুটে যান এলাকার বাসিন্দারা।

উল্টে যাওয়া গাড়ি থেকে চালক-সহ তিনজনকে উদ্ধার করেন তাঁরা। স্থানীয়দের একাংশের অভিযোগ, চালক সহ তিনজনই মত্ত অবস্থায় ছিলেন। উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই তাঁরা হেঁটে এলাকা ছেড়ে চলে যান তাঁরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে পুলিশ। মা উড়ালপুলেও দুর্ঘটনা ঘটেছে একই রাতে। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের মধ্যেই থাকা একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে একটি গাড়ি। ধাক্কার চোটে বাতিস্তম্ভ উপড়ে পড়ে অন্য লেনে। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চম্পট দিয়েছেন চালক, এমনই দাবি পুলিশের। আবার ভোররাতে সিঁথিতেও দুর্ঘটনা ঘটে। বিটি রোডে একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি লরি। একই রাতে শহরের বুকে পর পর তিনটি দুর্ঘটনায় প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন, আজ ১২ ডিসেম্বর, শুভেন্দুর দেওয়া ৩টি তারিখের প্রথম দিন, কী ঘটবে আজ

 মার্চ মাসেও মর্মান্তিক একটি দুর্ঘটনার সাক্ষী ছিল দক্ষিণ কলকাতা। প্রাথমিক ভাবে জানা যায়, মত্ত অবস্থায় স্টিয়ারিংয়ের সামনে বসে ছিলেন চালক। ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়ি। এতেই শেষ নয়। এক সাইকেল আরোহীকেও ধাক্কা মেরেছিল সেটি। গাড়ির ধাক্কায় আহত হন সাইকেল আরোহী। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি পুলিশের। আটক করা হয় বেপরোয়া গাড়িটিকে, ধৃত চালক। এর পর গত অগাস্টেও বালিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ যায় এক জনের! ওই মহিলা পথচারীকে পিষে মারার অভিযোগ ওঠে বিলাসবহুল গাড়ির চালকের বিরুদ্ধে। পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে মহিলা পথচারীকে ধাক্কা মেরেছিল ঘাতক গাড়িটি, অভিযোগ এমনই।

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget