এক্সপ্লোর

Kolkata News: বরানগরে দুষ্কৃতী তাণ্ডব, সোনার গয়না তৈরির দোকানে ঢুকে শ্রমিকদের বেধড়ক মার

Baranagar News: ভিন জেলা থেকে শ্রমিকরা কাজ করতে আসেন ওই এলাকায়। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি।

আবির দত্ত, কলকাতা : বিশ্বকর্মা পুজোয় বরানগরে সোনার গয়না তৈরির দোকানে দুষ্কৃতী তাণ্ডব। দরজা ভেঙে ভিতরে ঢুকে কর্মীদের এলোপাথাড়ি মার। সিসি ক্যামেরায় ভয়ঙ্কর ছবি। বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে আতঙ্কিত শ্রমিকরা। 

কারখানার ভিতরে চলছিল বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি। আচমকা গেট ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে জনা কয়েক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় বেধড়ক মারধর। কারও বুকের উপর উঠে মারা হয় পরপর ঘুষি। কাউকে লাথি। কাউকে লাঠি দিয়ে বেধড়ক মার। বরানগরের মান্নাপাড়ার একটি সোনার গয়না তৈরির দোকানে, দুষ্কৃতী তাণ্ডবের হাড়হিম করা এই ছবি ধরা পড়েছে CCTV ক্য়ামেরায়। আচমকা এভাবে হামলা কেন? তার কারণ স্পষ্ট নয় শ্রমিকদের কাছে। পুজোর দিন কারা চালাল এই হামলা? আক্রান্ত শ্রমিকরা জানিয়েছেন, কী কারণে কারা এভাবে হামলা চালিয়েছে তাঁদের উপর, তার কিছুই তাঁরা জানেন না। 

ভিন জেলা থেকে শ্রমিকরা কাজ করতে আসেন ওই এলাকায়। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি। এই ঘটনায় বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে বরানগর থানা। 

ট্যাংরার অভিজাত আবাসনে বহিরাগতদের তাণ্ডব 

অভিযোগ, বুধবার মাঝরাতে ট্যাংরার ক্রিস্টোফার রোডের এক অভিজাত আবাসনের সামনে, গেট আটকে চলছিল ফুটবল খেলা। স্থানীয়দের অনেকেই এই খেলায় যোগ দেয় বলে খবর। এমনকি ফুটবল খেলা চালিয়ে যাওয়ার জন্য আবাসনের আলো জ্বালিয়ে রাখতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। এই গোটা ঘটনায় প্রতিবাদ করায় ভোররাতে গেট টপকে নিরাপত্তারক্ষীদের ধাক্কা মেরে সরিয়ে, আবাসনের ভিতরে ঢুকে আসে প্রায় শ'তিনেক বহিরাগত, এমনই গুউরতর অভিযোগ উঠেছে। লিফটে করে আবাসনের একটি ব্লকের একতলা থেকে দশতলা পর্যন্ত যায় তারা। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসছে। অভিযোগ, বহিরাগতর দল একাধিক ফ্ল্যাটের দরজায় লাথি মেরে, ধাক্কা মেরে, তাণ্ডব চালায়। এই ঘটনায় ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করা হলেও গ্রেফতার হয়নি কেউই। অথচ সিসিটিভি ফুটেজে বহিরাগতদের লিফটে ওঠের ছবি স্পষ্টভাবে ধরা পড়েছে। গোটা ঘটনায় আতঙ্কে ভুগছেন আবাসনের বাসিন্দারা। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ওই আবাসনের বাসিন্দাদের দাবি, এর আগেও নানাভাবে হেনস্থা করা হয়েছে তাঁদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget